Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রেলযাত্রীদের জন্য সুখবর, ঘোষণা মেনে ভাড়া কমাল রেল 

রেলের ভাড়া কমানো হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

রেলযাত্রীদের জন্য সুখবর, ঘোষণা মেনে ভাড়া কমাল রেল 

শেষ আপডেট: 28 February 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: রেলের ভাড়া কমানো হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

করোনার সময় রেলের যে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, তা আর কমানো হয়নি। এবার লোকসভা ভোটের মুখে এক ধাক্কায় রেলের ভাড়া কমানো হল ৪০ থেকে ৫০ শতাংশ।

অতি মহামারীর সময় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। দূরপাল্লার মেল, এক্সপ্রেসই হোক কিংবা প্যাসেঞ্জার ট্রেন, ‘স্পেশাল’ হিসেবে সেগুলি ধাপে ধাপে চালানো শুরু হয়। ফলে ফারাক হয়ে যায় যাত্রীভাড়ায়। আগে যেখানে প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়া ছিল ১০ টাকা, তা এক ধাক্কায় ২০ টাকা বেড়ে যায়। নতুন ভাড়া হয় ৩০ টাকা। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও সেই বর্ধিত ভাড়া কমার নাম নেই। যাত্রীদের অভিযোগ, তিনগুণ বেশি ভাড়ার ‘ট্রেন্ড’ এখনও চালিয়ে যাচ্ছে রেল।

সম্প্রতি এ ব্যাপারে  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, ‘‘এই সব স্পেশাল ট্রেনে সফরের জন্য যাত্রীদের ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। মন্ত্রক ঠিক করেছে খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা বন্ধ করা হবে।’’

১ মার্চ থেকে সেই সিদ্ধান্ত কার্যকরী করতে চলেছে রেল। ফলে রেলে ফিরছে সেই করোনার আগের সময়ের পুরনো ভাড়ায়। স্বভাবতই, খুশী রেলযাত্রীরা, বিশেষত, নিত্যযাত্রীরা।


```