Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার লালসার শিকার গাড়িচালকের স্ত্রীও, ছিনিয়ে নেওয়া হয় জমি

প্রাক্তন ড্রাইভারের ভিডিওয় পর্দা ফাঁস, দল সাসপেন্ড করল হাসানের এমপিকে

দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার লালসার শিকার গাড়িচালকের স্ত্রীও, ছিনিয়ে নেওয়া হয় জমি

প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ বিক্ষোভ।

শেষ আপডেট: 30 April 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে ফের পর্দা ফাঁস। মঙ্গলবার রেভান্নার দল জেডিএস তাঁকে সিট তদন্ত চলা পর্যন্ত সাসপেন্ড করার সময়ই হাসানের এমপি তথা চলতি লোকসভা ভোটের এনডিএ প্রার্থীর বিরুদ্ধে বোমা ফাটালেন প্রাক্তন পারিবারিক গাড়ির চালক কার্তিক।

মঙ্গলবার কার্তিক নামে ওই ব্যক্তি নিজেকে দেবগৌড়া-পুত্র এইচ ডি রেভান্না অর্থাৎ প্রজ্জ্বলের বাবার বাড়ির গাড়িচালক হিসেবে পরিচয় দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক এইচডি রেভান্নার গাড়িচালক বলে পরিচয় দেওয়া কার্তিক রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলের কাছে এই কেলেঙ্কারির ভিডিও তুলে দেবেন বলে জানান।

এদিন অজ্ঞাত স্থান থেকে ছাড়া ভিডিও বার্তায় কার্তিক বলেন, ১৫ বছর ধরে তিনি রেভান্নাদের বাড়িতে গাড়ি চালিয়েছেন। গতবছর তিনি চাকরি ছেড়ে দেন। তার কারণও জানিয়েছেন কার্তিক। তাঁর অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গেও অশালীন আচরণ করা হয়েছিল। শুধু তাই নয়, তাঁর একটি জমি জোর করে বেচে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল রেভান্না পরিবার। তা নিয়ে অশান্তির জেরেই তিনি চাকরি ছেড়ে চলে যান, দাবি কার্তিকের।

জমি হারানোর পরেই কার্তিক বিজেপি নেতা জি দেবরাজ গৌড়ার সঙ্গে যোগাযোগ করেন। বিজেপি নেতার পরামর্শেই কার্তিক এইসব বিষয় প্রচারের আলোয় নিয়ে আসেন। কার্তিক আরও বলেন, গৌড়ার কথাতেই তিনি তাঁকে ভিডিও শেয়ার করেন। কিন্তু ভাবতে পারেননি যে, উনি তা নিয়ে স্বার্থান্বেষী আচরণ করবেন।

কার্তিক ভিডিওতে আরও বলেছেন, দেবরাজ গৌড়া ছাড়া আর কাউকে তিনি ভিডিও শেয়ার করেননি। কংগ্রেসের কাউকে তো নয়ই। কারণ কংগ্রেসের কারও উপর তাঁর ভরসা ছিল না। তাঁর জমি দখলের সময় কংগ্রেসের কারও সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ তুলেছেন কার্তিক। এই ভিডিও তিনি তদন্তকারী দলের হাতে দেবেন বলে জানিয়েছেন।


```