Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফেরারির কী অপমান! বালিতে চাকা বসে গেল ৭ কোটির গাড়ির, শেষমেশ উদ্ধার করল গরু! দেখুন ভিডিও

গরুর গাড়ি যখন বিলাসবহুল ফেরারির ত্রাতা! মহারাষ্ট্রের রেভদণ্ডা সৈকতে এমনই এক ঘটনা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।

ফেরারির কী অপমান! বালিতে চাকা বসে গেল ৭ কোটির গাড়ির, শেষমেশ উদ্ধার করল গরু! দেখুন ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 January 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: গরুর গাড়ি যখন বিলাসবহুল ফেরারির ত্রাতা! মহারাষ্ট্রের রেভদণ্ডা সৈকতে এমনই এক ঘটনা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি বালিতে আটকে পড়া একটি ফেরারি গাড়িকে উদ্ধার করতে এগিয়ে এল একটি সাধারণ গরুর গাড়ি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সমুদ্র সৈকতে ফেঁসে গিয়েছে এই বিলাশবহুল গাড়ি। শেষে কিনা বিপদ থেকে বাঁচালো গরুর গাড়ি। 

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কাছাকাছি আলিবাগের রেভদণ্ডা সমুদ্র সৈকতে। ইতালীয় বিলাসবহুল স্পোর্টস কার ফেরারি চালিয়ে সৈকতে পিকনিক করতে গিয়েছিলেন দুই পর্যটক। কিন্তু সৈকতের নরম বালিতে গাড়িটির চাকা আটকে যাওয়ায় চরম সমস্যায় পড়েন তাঁরা। বহু চেষ্টা করেও গাড়িটি বের করা সম্ভব হয়নি। স্টার্ট দিয়ে, গতি বাড়িয়ে, বিভিন্ন কৌশল অবলম্বন করেও গাড়িটি নড়াতে পারেননি তাঁরা। 

তখনই সৈকতে উপস্থিত এক গরুর গাড়ির চালক সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফেরারির সামনে দড়ি বেঁধে গরুর গাড়ি দিয়ে টেনে সেটিকে নড়াতে পারেন। এমন বিলাসবহুল একটি সাধারণ গরুর গাড়ির সাহায্যে উদ্ধার হয়েছে—এই বিরল দৃশ্য মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়ে যায়। 

অনেকেই এই ভিডিওতে কমেন্ট করেছে। এক ব্যক্তি রসিকতার সুরে বলেছেন, 'এতদিন ধরে টাকা জমিয়েছিলাম একটা ফেরারি কিনবো বলে, এখন দেখছি সেটা না কিনে একটা গরুর গাড়ি কিনে নিই।' সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ভিডিওটিতে ইতিমধ্যেই প্রচুর কমেন্ট পড়েছে। 


```