Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'আমার বাড়ি থেকে ৩২-৩৩ লাখ টাকা উদ্ধার করেছে ইডি, এমন কিছু বড় বিষয় নয়', দাবি ভূপেশ বাঘেলের

সোমবার দুর্গ জেলার ভিলাই শহরে বাঘেলের বাসভবনে অভিযান চালায় ইডি। তাঁর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে মদ কেলেঙ্কারি মামলার তদন্তে এই তল্লাশি চালানো হয়। অভিযোগ, চৈতন্য বাঘেল মদ-দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত প্রচুর সম্পত্তির মালিক।

'আমার বাড়ি থেকে ৩২-৩৩ লাখ টাকা উদ্ধার করেছে ইডি, এমন কিছু বড় বিষয় নয়', দাবি ভূপেশ বাঘেলের

ভূপেশ বাঘেল।

শেষ আপডেট: 11 March 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: তাঁর বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) প্রায় ৩২-৩৩ লাখ টাকা নগদ উদ্ধার করেছে বলে জানিয়েছেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, 'এটি কোনও বড় বিষয় নয়।' তিনি বলেন, তাঁর পরিবারের আয়ের বিভিন্ন উৎস রয়েছে এবং তাঁরা ১৪০ একর জমিতে চাষাবাদ করেন, তাই এ পরিমাণ অর্থ থাকা অস্বাভাবিক কিছু নয়।

সোমবার দুর্গ জেলার ভিলাই শহরে বাঘেলের বাসভবনে অভিযান চালায় ইডি। তাঁর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে মদ কেলেঙ্কারি মামলার তদন্তে এই তল্লাশি চালানো হয়। অভিযোগ, চৈতন্য বাঘেল মদ-দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত প্রচুর সম্পত্তির মালিক। সে জন্যই ইডি তাঁর ঘনিষ্ঠ সহযোগী লক্ষ্মী নারায়ণ ও অন্য কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালায়।

তল্লাশির পর সংবাদমাধ্যমকে ভূপেশ বাঘেল বলেন, 'ইডি কিছুই খুঁজে পায়নি, শুধু বিজেপি নেতাদের সংক্রান্ত কিছু নথি ছাড়া। আমি পাঞ্জাবের কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পরই আমাকে হেয় করতে এই অভিযান চালানো হয়েছে।'

বাঘেল আরও অভিযোগ করেন, 'বিজেপি এতটাই হতাশ যে তারা যে কোনও পর্যায়ে যেতে পারে। রাজ্য বিধানসভায় প্রশ্ন তোলাই যেন অপরাধ হয়ে গেছে। এর আগেও কংগ্রেস নেতা কাওয়াসি লাখমা বিধানসভায় একটি প্রশ্ন তোলার মাত্র আট দিনের মধ্যেই ইডি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাঁকে গ্রেফতার করা হয়।'

তিনি বলেন, 'তিন বছর ধরে মদ কেলেঙ্কারি মামলার তদন্ত চলছে, অথচ এখনও ইডি কোনও চূড়ান্ত চার্জশিট দেয়নি। এমনকি অফিসিয়াল অভিযোগও গঠন করেনি।' তাঁর দাবি, 'আমি সম্প্রতি বিধানসভায় গরিবদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প নিয়ে উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মাকে প্রশ্ন করেছিলাম। মাত্র চার দিনের মধ্যেই ইডি আমার বাড়িতে হাজির!'

এখানেই শেষ নয়। বাঘেল আরও মনে করেন, বিজেপি তাঁর বিরুদ্ধে পুরনো মামলায় কিছু না পেয়ে এখন অন্য পথে তাঁকে চাপে ফেলতে চাইছে। তিনি বলেন, 'রায়পুরের বিশেষ সিবিআই আদালত যখন আমাকে সাত বছর পুরনো বিতর্কিত মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি দিল, তখন থেকেই বিজেপি আরও বেশি হতাশ হয়ে পড়েছে।'


```