Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ডায়াবেটিক কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত চলছে, বিস্ফোরক অতিশী, পাল্টা কী বলছে ইডি?

গ্রেফতার বা আটক হলেই অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘিরে বঙ্গ রাজনীতি তোলপাড় থেকেছে। এবার সেই হাওয়া লাগল দিল্লিতে। আদালতে ইডির তরফে সরকারি কৌঁসুলি বলেছেন, 'কেজরিওয়ালের ডায়াবেটিস রয়েছে। এরপরেও তিনি নিয়মিত আম, চায়ে চিনি, মিষ্টি এইসব খাচ্ছেন। এসব আসলে পরিকল্পিতভাবে রক্তে সুগার বাড়ানোর চক্রান্ত। যাতে এই যুক্তি দেখিয়ে তিনি জামিনের আর্জি জানাতে পারেন।'

ডায়াবেটিক কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত চলছে, বিস্ফোরক অতিশী, পাল্টা কী বলছে ইডি?

প্রতীকী চিত্র।

শেষ আপডেট: 18 April 2024 21:06

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের খাবার নিয়ে এবার তীব্র উত্তেজনা ছড়াল দিল্লির রাজনীতিতে। আম আদমি পার্টি নেত্রী অতিশী এবার সাংবাদিকদের সামনে দাবি করলেন, বিজেপি কেজরিওয়ালকে খুনের চক্রান্ত করছে। বললেন, 'অরবিন্দ কেজরিওয়াল টাইপ টু ডায়াবেটিসের রোগী। তাঁকে ইনসুলিন দিতে দেওয়া হচ্ছে না। এইভাবে তাঁকে ভোটের ময়দানে হারাতে না পেরে জেলে বন্দি রেখে খুনের চক্রান্ত চলছে কেন্দ্রীয় সরকারের তরফে।' 

অতিশী আরও বলেন, 'সবাই জানে এটা। সবাই জানে অরবিন্দ কেজরিওয়াল এই অসুখে গত তিরিশ বছর ধরে ভুগছেন। তাঁর শর্করা সীমাকে নিয়ন্ত্রণে রাখতে দিনে মোট ৫৪ ইউনিট ইনসুলিনের দরকার হয়। আপনারা যে কোনও ডাক্তারকে জিজ্ঞেস করুন। এতটা ইনসুলিন চরম ডায়াবেটিস না হলে দেওয়া হয় না। যে কারণে ডাক্তাররা ওঁকে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু বিজেপি এবং তাদের সহযোগী ইডি তাঁকে সেইটুকুও দিতে রাজি নয়। ইডি লাগাতার মিথ্যে বলে যাচ্ছে।'

প্রসঙ্গত, কেজরিওয়ালের খাবার নিয়ে আজ তীব্র তরজা হয় আদালতে। জেলে বসে কেজরিওয়াল গরমের আম, মাঝেমধ্যে একটু আধটু মিষ্টি, চায়ের অল্প চিনি খাচ্ছিলেন! তাঁর জন্য বাড়ি থেকেই খাবার আসে। কিন্তু এবার এই সবকিছুতেই বাধ সেধেছে ইডি। আদালতে ইডির তরফে সরকারি কৌঁসুলি জোহেব হোসেন বলেছেন, কেজরিওয়ালের এইসব খাওয়ার পিছনে আসলে এক বৃহত্তর উদ্দেশ্য রয়েছে। সওয়ালে তাঁর দাবি, 'কেজরিওয়ালের ডায়াবেটিস রয়েছে। এরপরেও তিনি নিয়মিত আম, চায়ে চিনি, মিষ্টি এইসব খাচ্ছেন। এসব আসলে পরিকল্পিতভাবে রক্তে সুগার বাড়ানোর চক্রান্ত। যাতে এই যুক্তি দেখিয়ে তিনি জামিনের আর্জি জানাতে পারেন।' 

গ্রেফতার বা আটক হলেই অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘিরে বঙ্গ রাজনীতি তোলপাড় থেকেছে। এবার সেই হাওয়া লাগল দিল্লিতে। আবগারি-নীতি কেলেঙ্কারি মামলায় বিচারবিভাগীয় হেফাজতে কেজরিওয়াল এখন তিহাড় জেলে বন্দি। বিজেপির তরফে বারবার তাঁর পদত্যাগ দাবি করা হলেও আম আদমি পার্টি নেতৃত্ব অনড়, কেজরিওয়াল সরবেন না, তিনি জেল থেকেই সরকার চালাবেন। এই ব্যাপারে জনস্বার্থ মামলা অবধি দায়ের হয়েছে, যাতে কেজরিওয়ালকে জেলে বাকি মন্ত্রী-আমলা বা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের সুযোগ দেওয়া হয়। 

কেজরিওয়ালের আইনজীবীরা অবশ্য ইডির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সংবাদসংস্থা পিটিআইকে আইনজীবী বিবেক জৈন বলেছেন, 'এটি বিচারাধীন বিষয়। আমার মক্কেল শুধুমাত্র তাঁর চিকিৎসকের পরামর্শমত খাবারই খাচ্ছেন। ইডির তরফে এটাকে ইস্যু বানানো হচ্ছে, যাতে উনি বাড়ির তৈরি খাবারও না খেতে পারেন।' সেই অভিযোগকেই আরও জোরদার করলেন অতিশী।


```