
স্ট্যালিন পরিবারের তিন প্রজন্ম।
শেষ আপডেট: 29 September 2024 00:31
দ্য ওয়াল ব্যুরো: নিন্দুকেরা টিপ্পনি কেটে বংশ পরম্পরার কথা বলছেন। কেউ কেউ বলছেন- পিতার পুণ্যে পুত্রের উদয়ের কথাও।
তবে সে সব কথায় পাত্তা না দিয়ে উপ মুখ্যমন্ত্রী পদে ছেলে উদয়নিধিকে বসালেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ঠিক দেড় দশক আগে যেভাবে এমকে স্ট্যালিনকে উপ মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন তাঁর বাবা প্রয়াত এমকে করুণানিধি।
আগামীকাল রবিবার দুপুরে তামিলনাড়ুর রাজভবনে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন উদয়নিধি। তাঁর সঙ্গে
সেনথিল বালাজি-সহ আরও চারজনের শপথ গ্রহণ করার কথা। তবে বালাজি কোন মন্ত্রক পাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।
Tamil Nadu Minister Udhayanidhi Stalin appointed as Deputy CM of Tamil Nadu.
— ANI (@ANI) September 28, 2024
The swearing-in ceremony will be held on September 29 at 3.30 pm at Raj Bhavan, Chennai pic.twitter.com/GJ9et93Ms8
এতদিন স্ট্যালিনের মন্ত্রিসভায় ক্রীড়া মন্ত্রী ছিলেন উদয়নিধি। তিনি এবার উপ মুখ্যমন্ত্রী হওয়ায় ক্রীড়া দফতর কে পান তা নিয়েও কৌতূহল হয়েছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, এক দশক পর ২০২১ সালের বিধানসভা ভোটে ফের তামিলনাড়ুর তখত দখল করেছিল ডিএমকে। স্ট্যালিন এবং উদয়নিধি, পিতা-পুত্র দু'জনেই জিতেছিলেন ভোটে। তবে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে নয়, স্ট্যালিন ছেলেকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন প্রায় দেড় বছর পরে।