Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ারে শিক্ষক! দাবি, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলাতে হবে

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা। দিল্লির ফায়ার সার্ভিসের অফিসের ফোন বেজে উঠল।

বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ারে শিক্ষক! দাবি, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলাতে হবে

বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ারে শিক্ষক!

শেষ আপডেট: 24 October 2024 00:18


দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল সাড়ে ১০টা। দিল্লির ফায়ার সার্ভিসের অফিসের ফোন বেজে উঠল। অপরপ্রান্ত থেকে খবর এল, 'যমুনা খাদর এলাকায় থাকা বিদ্যুতের হাইভোল্টেজ খুঁটিতে উঠে পড়েছেন এক ব্যক্তি। দাবি করছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করিয়ে দিতে হবে! তাঁর কিছু দাবি জানানোর আছে!'

এদিকে ঘূর্ণিঝড় দানা ঘিরে দেশ জুড়ে সতর্কতা জারি হয়েছে। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সারতে মেঘলা দিনেও কালঘাম ছুটছে পুলিশ, দমকল বাহিনীর কর্মীদের। তার মাঝে এমন উটকো ফোন!


খবর পৌছল গীতা কলোনি থানাতেও। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকলের কর্তারা দেখলেন, সত্যি তো বিদ্যুৎ টাওয়ারে কে যেন একজন উঠে বসে আছে! চিৎকার করে কিছু একটা দাবির কথাও বলছে! ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

পরে অনেক অনুরোধ, উপরোধ করে সেই ব্যক্তিকে টাওয়ার থেকে নীচে নামিয়ে আনতে সক্ষম হন পুলিশ ও দমকলের কর্তারা।

কী দাবি? কেন বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ারে উঠে পড়েছিলেন ওই ব্যক্তি?

দিল্লির দমকল বিভাগের আধিকারিক যশবন্ত সিং মীনা বলেন, "ওই ব্যক্তি কোনও এক ব্যাপারে প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে দাবি জানাচ্ছিলেন। কী বিষয়ে তা অবশ্য স্পষ্ট করে বলেননি। অনেক অনুরোধের পর নীচে নামানো গেছে।"

কে এই ব্যক্তি?

দমকল সূত্রের দাবি, টাওয়ারে উঠে পড়া ব্যক্তিটি কখনও জানিয়েছেন, তাঁর বাড়ি পশ্চিমবঙ্গে। কখনও বলেছেন, তাঁর বাড়ি বিহারে। এরকমই পরস্পর বিরোধী একাধিক কথা বলছিলেন। নিজেকে শিক্ষক হিসেবেও দাবি করেছেন। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা, পরীক্ষা করে দেখা হবে বলে প্রশাসন সূত্রের খবর।


```