Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

অরবিন্দ কেজরিওয়ালের জামিন স্থগিত দিল্লি হাইকোর্টে

দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমারের অবসরকালীন বেঞ্চ স্থগিতাদেশ দেয়।

অরবিন্দ কেজরিওয়ালের জামিন স্থগিত দিল্লি হাইকোর্টে

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 25 June 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। গত ২১ জুন বিচারাধীন রাউস অ্যাভিনিউ আদালত আবগারি দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর করেছিল কেজরিওয়ালের। তাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমারের অবসরকালীন বেঞ্চ স্থগিতাদেশ দেয়।

স্থগিতাদেশ দেওয়ার সময় আদালত বলে, যেসব নথি এবং যুক্তি পেশ করা হয়েছিল বিচারাধীন আদালতের বিচারক তা সম্পূর্ণরূপে বুঝতে পারেননি। যার ফলে হাইকোর্ট আগের রায় স্থগিত রাখা হল।

হাইকোর্ট আরও বলেছে, বিচারাধীন আদালত গভীরভাবে গুরুত্ব বিচার করতে পারেনি। তথ্যপ্রমাণকে মন দিয়ে পড়ে দেখেনি। তাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে রাউস অ্যাভিনিউ আদালতের জামিন মঞ্জুরকে চ্যালেঞ্জ জানিয়ে আনা আবেদনে সিলমোহর দেয় হাইকোর্ট। জুলাই মাসে নির্ধারিত চূড়ান্ত শুনানি পর্যন্ত আপাতত তিহার জেল থেকে মুক্তি মিলছে না দিল্লির মুখ্যমন্ত্রীর।

হাইকোর্টের বিচারপতি সুধীরকুমার জৈন আরও বলেন, বিচারাধীন নিম্ন আদালতের পর্যবেক্ষণ সঠিক ছিল না। সে কারণে ইডি-র আবেদন বিবেচনার জন্য আরও সময় লাগবে। প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টের নির্দেশ দানের আগেই আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, সুপ্রিম কোর্টও বিষয়টি হাইকোর্টের বিচারাধীন বলে দুদিন সবুর করতে বলে। ইডির আইনজীবীরাও শীর্ষ আদালতে গত সোমবার বলেন, হাইকোর্ট দু-একদিনেই রায় জানাবে। সেই পর্যন্ত অপেক্ষা করা হোক।


```