বৃহস্পতিবার সকালে দিল্লিতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছিল। তার পর ৩৬ ঘণ্টা না কাটতেই শুক্রবার সন্ধেয় কেঁপে উঠল দিল্লি।

ইন্ডিয়া গেট
শেষ আপডেট: 11 July 2025 20:13
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধেয় ফের ভূমিকম্প অনুভূত হল দেশের রাজধানী শহর দিল্লিতে (Delhi Earthquake)। বৃহস্পতিবার সকালে দিল্লিতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছিল। তার পর ৩৬ ঘণ্টা না কাটতেই শুক্রবার সন্ধেয় কেঁপে উঠল দিল্লি।
বৃহস্পতিবার সকালে হরিয়ানার ঝাঝ্জর জেলায় ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৯টা ৪ মিনিটে এই কম্পনের জেরে দিল্লি-এনসিআর (NCR- National Capital Region) সহ পার্শ্ববর্তী অঞ্চলেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঝাঝ্জর শহর থেকে তিন কিলোমিটার উত্তর-পূর্বে এবং দিল্লি থেকে প্রায় ৫১ কিলোমিটার পশ্চিমে। মাটির ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় এই ভূকম্পন। ঝাঝ্জর ছাড়াও হরিয়ানার রোহতক, গুরগাঁও, পানিপত ও হিসার জেলায় এবং উত্তরপ্রদেশের মেরঠেও বৃহস্পতিবার কম্পন অনুভূত হয়।
ভোরের ব্যস্ত সময়ে এই কম্পনে ঘরবাড়ি কেঁপে ওঠে, অনেকেই বাইরে বেরিয়ে আসেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার সন্ধেতেও ভূমিকম্পের এপিসেন্টার ছিল হরিয়ানার ঝাঝ্জর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে NCS জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ঝাঝ্জরেই, মাটির ১০ কিলোমিটার গভীরে।
এই নিয়ে পরপর দু’দিন কম্পনে কেঁপে উঠল ঝাঝ্জর। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভূকম্পনগুলি নিয়ে বিশেষ নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
EQ of M: 3.7, On: 11/07/2025 19:49:43 IST, Lat: 28.68 N, Long: 76.72 E, Depth: 10 Km, Location: Jhajjar, Haryana.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Msp1JNfEb9— National Center for Seismology (@NCS_Earthquake) July 11, 2025