Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভারত মাতা কি জয়! পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর জয়ধ্বনি প্রতিরক্ষা মন্ত্রীর

মঙ্গলবার গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ এবং বাহাওয়ালপুর-সহ পাকিস্তানের একাধিক এলাকা।

ভারত মাতা কি জয়! পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর জয়ধ্বনি প্রতিরক্ষা মন্ত্রীর

রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী।

শেষ আপডেট: 7 May 2025 06:55

দ্য ওয়াল ব্যুরো: “ভারত মাতা কি জয়!”—বুধবার ভোররাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার ঠিক পরই দেশবাসীর উদ্দেশে এভাবে বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

‘অপারেশন সিঁদুর’ কোডনামে এই হামলা চালানো হয়। পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডের জবাব দেওয়ার ব্যাপারে নয়াদিল্লি যে প্রস্তুতি নিচ্ছিল তা গত কয়েকদিনেই স্পষ্ট হয়ে গেছে। শুধু অপেক্ষা ছিল, কখন সেই হামলা চালাবে ভারত। বুধবার ভোর রাতে সেই ঘটনার পর যেন আরও উজ্জীবিত গোটা দেশ। জাতীয়তাবাদের প্রশ্নে দেশকে আরও উজ্জীবিত করতেই রাজনাথ এই বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

মঙ্গলবার গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ এবং বাহাওয়ালপুর-সহ পাকিস্তানের একাধিক এলাকা। কিছুক্ষণের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দেয়—হ্যাঁ, হামলা হয়েছে। নিশানা করা হয়েছে সেই সব ঘাঁটি, যেখান থেকে ভারতে জঙ্গি হানা চালানোর ছক হচ্ছিল।

রাত ১টা ৪৪ মিনিটে PIB-এর প্রেস বিবৃতি করে তা জানিয়ে দেয়। পরে রাত ১টা ৫১ মিনিটে সেনাবাহিনীর এক্স (টুইটার)-এ পোস্টে বলা হয়,  উচিত জবাব দিয়েছি ( Justice is served. Jai Hind)। এর পরই  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই এক্স-এ লেখেন, “ভারত মাতা কি জয়!”

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদী পরিকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে। পাকিস্তানি সেনাঘাঁটি কোনওভাবেই আক্রমণের আওতায় আসেনি। অর্থাৎ নয়াদিল্লি যে দায়িত্বশীল পদক্ষেপ করেছে সেই বার্তাও দিয়েছে সাউথ ব্লক।


```