Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সড়ক দুর্নীতির খবর ফাঁসের পরেই সাংবাদিক খুন ছত্তীসগড়ে

পুলিশ শুক্রবার একটি ট্যাঙ্কের ভিতর থেকে ওই সাংবাদিকের দেহ উদ্ধার করে।

সড়ক দুর্নীতির খবর ফাঁসের পরেই সাংবাদিক খুন ছত্তীসগড়ে

মুকেশ চন্দ্রকর

শেষ আপডেট: 4 January 2025 10:20

দ্য ওয়াল ব্যুরো: সড়ক প্রকল্পে দুর্নীতির খবর ফাঁসের কয়েকদিন পরেই এক তরুণ সাংবাদিকের মৃতদেহ উদ্ধার হল। ১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মুকেশ চন্দ্রকর নামে ওই সাংবাদিক। তাঁর দাদা যুকেশ চন্দ্রকর পুলিশে নিখোঁজ ডায়েরি করেছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকেই মুকেশের ফোন সুইচড অফ ছিল। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ে বিজাপুর জেলায়। পুলিশ শুক্রবার একটি ট্যাঙ্কের ভিতর থেকে ওই সাংবাদিকের দেহ উদ্ধার করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মুকেশ স্থানীয় একটি নিউজ চ্যানেলে কাজ করতেন। সড়ক নির্মাণের ঠিকাদার সুরেশ চন্দ্রকরের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ নিয়ে খবর করার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করছিল ওই ঠিকাদার ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। বস্তার জেলায় ১২০ কোটি টাকার একটি সড়ক নির্মাণ প্রকল্পের দুর্নীতি নিয়ে খবর করেছিলেন মুকেশ। তাঁর করা ওই খবরের পরপরই রাজ্য সরকার ওই দুর্নীতির বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। মূলত ঠিকাদারের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়।

গত ১ জানুয়ারি রাত থেকে মুকেশের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওইদিনই ঠিকাদার সুরেশ চন্দ্রকরের ভাই রীতেশের সঙ্গে মুকেশের একটি আলোচনার কথা ছিল। সুরেশেরই একটি আস্তানায় তাঁদের দেখা হয়েছিল। আর তারপর থেকেই সাংবাদিকের ফোন সুইচড অফ হয়। নিখোঁজের খবর পেয়েই পুলিশ তৎপর হয়ে তদন্তে নামে। সব সম্ভাব্য জায়গায় মুকেশের খোঁজে নেমে পড়ে বিশেষভাবে গঠিত একটি টিম।

গতকাল, শুক্রবার সন্ধ্যায় চাট্টনপাড়া এলাকায় ঠিকাদার সুরেশের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে তরুণ সাংবাদিকের দেহ উদ্ধার করে পুলিশ। এখানেই তাঁকে শেষবারের জন্য দেখা গিয়েছিল। এক পদস্থ পুলিশ অফিসার বলেন, সিসিটিভি ফুটেজ ও মোবাইলের শেষ লোকেশন ট্রাক করে আমরা ঠিকাদারের বাড়িতে তল্লাশি চালাই। সেখানেই জলের ট্যাঙ্কের ভিতর থেকে দেহ উদ্ধার হয়। পুলিশ আরও জানিয়েছে, ঠিকাদার পালিয়ে গেলেও তাঁর ভাইকে হেফাজতে নেওয়া হয়েছে। আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


```