Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জঙ্গি দমনে মোদীর পাশে কংগ্রেস, পাকিস্তানকে দায়ী করে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব পাশ

নিরস্ত্র সাধারণ পর্যটকদের গণহত্যাকে কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছে কংগ্রেস। গোটা দেশের আওয়াজে আওয়াজ মিলিয়ে এই জঙ্গিপনার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করা হয়েছে।

জঙ্গি দমনে মোদীর পাশে কংগ্রেস, পাকিস্তানকে দায়ী করে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব পাশ

বৈঠকে হাজির ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

শেষ আপডেট: 24 April 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে প্রস্তুত ভারত। এবং এই কাজে কেন্দ্রের পাশে দাঁড়াল প্রধান বিরোধী দল কংগ্রেসও। বৃহস্পতিবার কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হল। এদিনের বৈঠকে হাজির ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

বৈঠকের শুরুতেই পহলগামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। প্রস্তাবে এই জঙ্গি হামলার কঠোর নিন্দা করেছে দেশের প্রাচীনতম দল। নিরস্ত্র সাধারণ পর্যটকদের গণহত্যাকে কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছে কংগ্রেস। গোটা দেশের আওয়াজে আওয়াজ মিলিয়ে এই জঙ্গিপনার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তান। ভারতে অস্থিরতা সৃষ্টির জন্য চক্রান্তকারীরা সীমান্ত পেরিয়ে বিশাল ষড়যন্ত্রের আয়োজন করেছে।

মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রস্তাবে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশকে এই মুহূর্তে কঠিন, দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হবে। একইসঙ্গে সীমান্ত পেরিয়ে সন্ত্রাস, জঙ্গিদের আর্থিক মদত জোগানো বন্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে হবে।

কেন্দ্রীয় সরকারের কাছে কংগ্রেস এই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি করে বলেছে, দ্রুত ব্যবস্থা নিতে হবে সরকারকে। কেন্দ্রের কাছে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বৃদ্ধি ও ৩৭০ ধারা অবলুপ্তির পরই এরকম কাণ্ড ঘটল বলেও উল্লেখ করেছে প্রস্তাবে। দেশের নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি দমনে সরকারকে সর্বতোভাবে সাহায্য করা হবে আশ্বাস দিয়েছে প্রধান বিরোধী দল। জঙ্গিদের আশ্রয় ও সাহায্য-মদত জোগানোর কাজ বন্ধ করতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পরামর্শ দিয়েছে কংগ্রেস।


```