Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, পুজোর মাসে কলকাতায় এলপিজি সিলিন্ডারে খরচ কত

দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, পুজোর মাসে কলকাতায় এলপিজি সিলিন্ডারে খরচ কত

শেষ আপডেট: 1 October 2023 12:17

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই খানিকটা কমেছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। কিন্তু উৎসবের মরসুমে ফের ধাক্কা। মাসের প্রথম দিনেই বেড়ে গেল ১৯ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডারের দাম। আজ ১ অক্টোবর থেকে এই গ্যাসের সিলিন্ডারের মূল্য এক লাফে বাড়ল প্রায় ২০৯ টাকা। স্বাভাবিকভাবেই যার প্রভাবে বাড়তে পারে পুজোয় বাইরে খাওয়াদাওয়ার খরচে। 

গত ১ সেপ্টেম্বর তেল বিপণন সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম কমিয়েছিল। ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ১৫৭ টাকা । খানিকটা স্বস্তি মিলেছিল রেস্তোরাঁ সহ সংশ্লিষ্ট ব্যবসায় জড়িত ব্যবসায়িদের।  বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৮৩৯.৫০ টাকা। এক লাফে ২০৩ টাকা দাম বৃদ্ধির ফলে এবার কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ২ হাজার ৪৩ টাকা। অন্যদিকে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের কলকাতায় দাম থাকছে ৯২৯ টাকা। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতে বাণিজ্যিক গ্যাসের দাম কত হল? দিল্লিতে এই রান্নার গ্যাসের দাম বেড়ে হল ১৭৩১.৫০ টাকা। গত মাসে রাজধানীতে এই গ্যাসের দাম ছিল ১৫২২.৫০টাকা। মুম্বইয়ে ১৯ কিলোগ্রামের রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ১৪৮২ থেকে ১৬৮৪ টাকায় পৌঁছেছে। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৯৫ থেকে বেড়ে হয়েছে ১৮৯৮ টাকা।
  
চলতি মাসে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। গত ৩০ আগস্ট শেষবার গৃহস্থের রান্নার গ্যাসের মূল্যে পরিবর্তন করা হয়েছিল। সেসময় ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাসের সিলিন্ডারের দর ২০০ টাকা কমানো হয়েছিল। কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম ১,১২৯ থেকে কমে ৯২৯ টাকা হয়ে যায়। একইসঙ্গে বাণিজ্যিক গ্যাসের দাম কমায় খানিকটা স্বস্তি ফিরেছিল। আর মাস ঘুরতে না ঘুরতে ফের বাড়িয়ে দেওয়া হল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তাই পুজোর মরশুমে হোটেলগুলিতে খাবারের দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলেই বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

প্রতি মাসের প্রথম দিনে বাণিজ্যিক এবং গৃহস্থালী – দু'রকমের গ্যাসের দামের হেরফের করা হয়। জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা বাড়ানো হয়েছিল। আবার গত মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।


```