Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

এবার থেকে গ্রামে গ্রামে দেওয়া হবে ১ কোটি টাকা, জানালেন অমিত শাহ

শনিবার দান্তেওয়াড়ায় একটি অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, এই অর্থ গ্রামের বিকাশ ও নকশালদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হবে।

এবার থেকে গ্রামে গ্রামে দেওয়া হবে ১ কোটি টাকা, জানালেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

শেষ আপডেট: 6 April 2025 09:44

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগঢ়ের প্রতিটি গ্রাম যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলে মিলবে বড় পুরস্কার—প্রতি গ্রাম পিছু এক কোটি টাকা। শনিবার দান্তেওয়াড়ায় একটি অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, এই অর্থ গ্রামের বিকাশ ও নকশালদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আগেই লক্ষ্য স্থির করেছেন—২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ নকশালমুক্ত করতে হবে। সেই লক্ষ্যে এগোতেই গ্রাম পিছু ১ কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছেন তিনি। আত্মসমর্পণকারী নকশালদের পুনর্বাসন ও বিকাশই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

এদিনের অনুষ্ঠান থেকে আরও একাধিক ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য নতুন দরে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—প্রতি বস্তা ৫০০ টাকা। টাকা সরাসরি পৌঁছে যাবে আদিবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তিনি জানান, ছত্তীসগঢ়ে তৈরি ধাতব শিল্প, টেরাকোটা ও কাঠের হস্তশিল্পকে ‘ভোকাল ফর লোকাল’ প্রকল্পের আওতায় এনে আরও প্রচার করতে হবে।  

শাহ ঘোষণা করেন, ২০২৬ সাল থেকে ‘বাস্তার পানদুম’ উৎসব জাতীয় স্বীকৃতি পাবে। এই উৎসবে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা। আদিবাসী ভাষা, গান ও সংস্কৃতি রক্ষা করার আহ্বানও জানান তিনি।


```