Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আদানি ইস্যুতে সংসদে ঝড়, রাজ্যসভা-লোকসভা দিনের মতো মুলতুবি

দিল্লিতে অপরাধ বেড়ে যাওয়া, মণিপুর সমস্যা, সম্ভাল হিংসা নিয়ে মোট ১৮টি মুলতুবি প্রস্তাব আনা হয়।

আদানি ইস্যুতে সংসদে ঝড়, রাজ্যসভা-লোকসভা দিনের মতো মুলতুবি

আগামিকাল, বৃহস্পতিবার চতুর্থ দিনের জন্য বসবে সংসদের দুই কক্ষ।

শেষ আপডেট: 27 November 2024 12:31

দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীত অধিবেশনের তৃতীয় দিনে মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ঘিরে আলোচনার দাবিতে উত্তাল সংসদের দুই কক্ষ। বুধবার সভার শুরুতেই কংগ্রেসের দুই সভার সাংসদ মানিকম ঠাকুর, রণদীপ সিং সুরজেওয়ালা এবং মণীশ তেওয়ারি সভার শুরুতেই মুলতুবি প্রস্তাব পেশ করেন। আর তা নিয়ে সভা শুরু হতেই তুমুল হইচই শুরু হয়ে যায়।

আদানি ইস্যু ছাড়াও দিল্লিতে অপরাধ বেড়ে যাওয়া, মণিপুর সমস্যা, সম্ভাল হিংসা নিয়ে মোট ১৮টি মুলতুবি প্রস্তাব আনা হয়। তার সবকটিই খারিজ করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিরোধীরা রুখে দাঁড়ালে সভা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। পরে সভা শুরু হতেই ফের হট্টগোল বাধায় দিনের মতো মুলতুবি করে দেন চেয়ারম্যান। লোকসভাও প্রথমে ১২টা পর্যন্ত মুলতুবি হয়। পরে সভা বসলে স্পিকার ওম বিড়লা দিনের কার্যবিবরণী পড়তে শুরু করলে বিরোধীরা ওয়েলে নেমে পড়েন। তাঁরা চিৎকার করে আদানি ইস্যুতে আলোচনার দাবি তুলতে থাকেন। এরমধ্যেই বেশ কিছু কাগজ ছোড়াছুড়ি হয়। তারপর পরিস্থিতি বেগতিক দেখে এদিনের মতো সভা মুলতুবি করে দেন স্পিকার। আগামিকাল, বৃহস্পতিবার চতুর্থ দিনের জন্য বসবে সংসদের দুই কক্ষ।

অন্যদিকে, লোকসভাতেও এ নিয়ে হট্টগোল বাধে। ১১টায় সভা বসতে আদানি ইস্যু নিয়ে সদস্যরা আলোচনার দাবি তুলতে থাকেন। শেষমেশ স্পিকার ওম বিড়লা দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করে দেন। আদানির উপর আলোচনা চেয়ে বিরোধীরা ওয়েল নেমে পড়েন। বিড়লা বলেন, প্রশ্নপর্বের পর আলোচনা হতে পারে। তাতেও বিরোধীরা রাজি হননি। 

কংগ্রেস আগেই জানিয়ে দেয় যে, তারা সংসদের ভিতরে-বাইরে আদানি ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভ দেখাবে। রাহুল গান্ধী ও সদ্য নির্বাচিত প্রিয়ঙ্কা গান্ধী এই প্রতিবাদে নেতৃত্ব দেবেন। কেরলের ওয়ানাড়ে গত ৩০ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সাহায্য না দেওয়ার প্রতিবাদে ওয়ানাড়ের প্রাক্তন ও বর্তমান সংসদ সদস্য এই বিক্ষোভ দেখাবেন।

এদিকে, বুধবারই ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বৈঠকে বসবে। কমিটির বিরোধী দলের সদস্যরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছেন। ওয়াকফ বিলে (সংশোধনী) ২০২৪ ওয়াকফ সম্পত্তিঘটিত আইনে বিরাট সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। যেমন- পুরো প্রক্রিয়ার ডিজিটাইজেশন, নিয়মিত অডিট, স্বচ্ছতা এবং অবৈধভাবে দখল করে থাকা সম্পত্তি দখলমুক্ত করার বিষয়ে আইনি পদক্ষেপ।

কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল আদানি ইস্যুতে আলোচনা চেয়ে মার্কিন অভিযোগের বিষয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব তুলেছেন লোকসভায়। স্বভাবতই পরিষ্কার যে, সরকার পক্ষ বিরোধীদের কোনও প্রস্তাবই মেনে নেবে না। বিশেষত আদানি ইস্যুতে কংগ্রেসের মুলতুবি প্রস্তাব ও যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব খারিজ করে দিলে তা নিয়ে বিরোধীরা হইচই বাধাতে পারে। 


```