Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চিনকে বাংলাদেশে 'দাওয়াত', ভারত নিয়ে ইউনুসের মন্তব্যে রুষ্ট বিজেপি-কংগ্রেস

কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, ভারতের উত্তর-পূর্ব অংশ নিয়ে ঢাকার মনোভাব ভয়ঙ্কর।

চিনকে বাংলাদেশে 'দাওয়াত', ভারত নিয়ে ইউনুসের মন্তব্যে রুষ্ট বিজেপি-কংগ্রেস

ইউনুস বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির কাছে ভারত মহাসাগরীয় এলাকায় বাংলাদেশ হল একমাত্র নিয়ন্ত্রক দেশ।

শেষ আপডেট: 1 April 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে চিনে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের মন্তব্যে প্রবল ঝড় উঠেছে দেশে। বিজেপি তো বটেই, কংগ্রেসের তরফেও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের নাক গলানো নিয়ে এক্তিয়ারের প্রশ্ন তোলা হয়েছে। উত্তর-পূর্বের রাজ্য অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যকে আপত্তিজনক ও নিন্দনীয় বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, ভারতের উত্তর-পূর্ব অংশ নিয়ে ঢাকার মনোভাব ভয়ঙ্কর। তিনি কেন্দ্রের বিদেশনীতি নিয়েও প্রশ্ন খাড়া করে দিয়েছেন তাঁর প্রতিক্রিয়ায়।

মঙ্গলবার হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে অবরুদ্ধ স্থলভাগ বলে মন্তব্য করাকে তীব্র আপত্তিজনক বলে বর্ণনা করেন। ইউনুস বলেছিলেন, উত্তর-পূর্বাঞ্চলের সাত বোন বলে উল্লেখিত রাজ্যগুলির কাছে ভারত মহাসাগরীয় এলাকায় বাংলাদেশ হল একমাত্র নিয়ন্ত্রক দেশ। কারণ, এই সাত রাজ্যই চারদিক থেকে স্থলভাগবেষ্টিত। বাংলাদেশের সাহায্য ছাড়া মহাসাগরীয় এলাকায় সোজা রাস্তায় যাওয়ার কোনও উপায় নেই।

শর্মা এই মন্তব্যকে অত্যন্ত আপত্তিজনক ও নিন্দনীয় বলে ব্যাখ্যা করে বলেছেন, ইউনুসের কথায় ভারতের চিরাচরিত কৌশলগত চিকেনস নেক তত্ত্বকে আরও খাড়া করে। ইউনুসের এ জাতীয় উসকানিমূলক মন্তব্য হালকাভাবে নিলে চলবে না। চিনে গিয়ে কমিউনিস্ট প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোট ৯টি চুক্তি সই করেছেন ইউনুস। সেখানেই তিনি বাংলাদেশে চিনকে ঘাঁটি-বন্দর গড়ার আবেদন জানান তিনি। তার ব্যাখ্যাতেই বলেন, ভারত মহাসাগরীয় এলাকায় বাংলাদেশই হল কর্তৃত্ব চালানোর দাবিদার। ফলে বাংলাদেশে চিনা বিনিয়োগ হলে তা উভয় দেশের পক্ষেই সুফল এনে দেবে।

অন্যদিকে, বাংলাদেশ যে পদ্ধতিতে ভারতকে ঘিরে ধরতে চিনকে আহ্বান জানাচ্ছে তা পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি ও বৃহৎ অর্থে দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। কেন্দ্র মণিপুর সহ উত্তর-পূর্বাঞ্চলের দিকে নজর দিচ্ছে না। কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেরার মতে, বাংলাদেশ চিনকে ডেকে এনে ভারতকে ঘিরে ধরার বিপজ্জনক খেলা খেলতে চাইছে। কেন্দ্রের এই মুহূর্তে সতর্ক হওয়া উচিত। চিন ইতিমধ্যেই অরুণাচল প্রদেশে বেশ কিছু এলাকা দখল করে বসে আছে। সেখানে গ্রাম-বসতি পত্তন করেছে। ফলে কেন্দ্রের উচিত এখনই সতর্ক হওয়া।


```