Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নিট পরীক্ষার সঠিক উত্তরসহ প্রশ্নফাঁসের কথা কবুল করলেন ধৃত পরীক্ষার্থী

যে প্রশ্ন ফাঁস হয়েছে, তার সঙ্গে সঠিক উত্তরও দেওয়া ছিল।

নিট পরীক্ষার সঠিক উত্তরসহ প্রশ্নফাঁসের কথা কবুল করলেন ধৃত পরীক্ষার্থী

নিট পরীক্ষার্থীদের বিক্ষোভ।

শেষ আপডেট: 20 June 2024 11:18

দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। স্বীকার করলেন গ্রেফতার হওয়া এক পরীক্ষার্থী। ডাক্তারি পড়ার যোগ্যতা নির্ধারণমূলক সর্বভারতীয় নিট পরীক্ষায় অনিয়মের তদন্তে গ্রেফতার করা হয়েছিল অনুরাগ যাদব নামে এক পরীক্ষার্থীকে। তিনি জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্বীকার করেছেন, তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয় একটি প্রশ্নপত্র তাঁকে দিয়েছিলেন। নিট পরীক্ষায় আসা প্রশ্নের সঙ্গে হুবহু মিল ছিল সেই প্রশ্নপত্রের।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে অনুরাগ যাদবের সেই স্বীকারোক্তি পত্রটি পেয়েছে বলে দাবি করে জানিয়েছে, যাদবের ওই ঘনিষ্ঠ আত্মীয় একজন ইঞ্জিনিয়ার, যিনি এই কেলেঙ্কারির পিছনে থাকতেও পারেন। যে প্রশ্ন ফাঁস হয়েছে, তার সঙ্গে সঠিক উত্তরও দেওয়া ছিল।

বিহারের দানাপুর টাউন কাউন্সিলে (দানাপুর নগর পরিষদ) কাজ করা এক ইঞ্জিনিয়ার হলেন অনুরাগের ঘনিষ্ঠ আত্মীয়। ২২ বছরের অনুরাগ স্বীকারোক্তিপত্রে লিখেছেন, তাঁর ওই আত্মীয় সিকন্দর প্রসাদ যাদবেন্দু তাঁকে বলেছিলেন পরীক্ষার সব ব্যবস্থা হয়ে গিয়েছে। কোনও চিন্তা নেই।

অনুরাগ বলেছেন, তাঁকে নিটের একটি প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। যাতে সঠিক উত্তরও দেওয়া ছিল। পরীক্ষা দিতে বসে তিনি দেখেন, তাঁকে আগে থেকে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, এটাও হুবহু তাই। স্বীকারোক্তিপত্রের নীচে স্বাক্ষর রয়েছে অনুরাগ যাদবের।

এর কয়েক ঘণ্টা আগেই ইন্ডিয়া টুডে যাদবেন্দুর স্বীকারোক্তিপত্র হাতে পেয়েছিল। যাতে এক 'মন্ত্রীজি'র জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। যিনি অনুরাগ যাদব, তাঁর মা এবং আরও কয়েক সঙ্গীকে পাটনার সরকারি বাংলোয় থাকার সুপারিশ করে দিয়েছিলেন।


```