Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দিল্লির দূষণ 'বিপজ্জনক' আকার নিল, সূচক ১৩০০-১৬০০ ছুঁল, ধোঁয়াশায় ট্রেন-বিমান চলাচলে বিঘ্ন

প্রায় সপ্তাহখানেক ধরে দিল্লি ও লাগোয়া এলাকা ভয়াবহ দূষণে ভরে গিয়েছে।

দিল্লির দূষণ 'বিপজ্জনক' আকার নিল, সূচক ১৩০০-১৬০০ ছুঁল, ধোঁয়াশায় ট্রেন-বিমান চলাচলে বিঘ্ন

ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লির আকাশ।

শেষ আপডেট: 18 November 2024 10:48

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল ১০টার সময় সুইস এয়ার টেকনোলজির কোম্পানি আইকিউএয়ারের পরিমাপক অনুযায়ী দিল্লি ও সংলগ্ন এলাকার দূষণ 'বিপজ্জনক' আকার নিল। দেশীয় যন্ত্রে বায়ুদূষণের পরিমাণ ৪০০-৫০০র মধ্যে থাকলেও সুইস এয়ার টেকনোলজি কোম্পানির আইকিউএয়ারের পরিমাপে দিল্লির দূষণ ১৩০০ থেকে ১৬০০য় পৌঁছল। হিন্দুস্থান টাইমস এই খবর জানিয়েছে।

প্রায় সপ্তাহখানেক ধরে দিল্লি ও লাগোয়া এলাকা ভয়াবহ দূষণে ভরে গিয়েছে। এই কদিন খারাপ, খুব খারাপ, তীব্র স্তরে থাকলেও সোমবার সবকিছুকে ছাপিয়ে বিপজ্জনক মাত্রায় চলে গিয়েছে দূষণের মাত্রা। দূষণের কারণে এর আগেই দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ-এর তৃতীয় স্তরের সাবধানতা পালন করা হচ্ছিল। এদিন পরিস্থিতি বিবেচনা করে অবশেষে চতুর্থ স্তরে নিরাপত্তা ব্যবস্থা জারি করল প্রশাসন।

গত কয়েকদিনের মতো এদিনও দিল্লির ভোরের আকাশ ছিল ঘন ধোঁয়াশায় ঢাকা। সকাল ১০টা পর্যন্ত চারদিক অন্ধকারে ছেয়ে গিয়েছিল। মুন্ডকা, দ্বারকা সেক্টর ৮ এবং রোহিনীতে সবথেকে খারাপ ছিল বায়ুদূষণের পরিমাণ। এই তিন জায়গায় যথাক্রমে ১৫৯১, ১৪৯৭ ও ১৪২৭ ছিল সূচক।

যদিও সমীর অ্যাপ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জাতীয় বায়ুদূষণের সূচক সরকারি মাধ্যম, যারা ঘণ্টায় ঘণ্টায় দূষণের সূচক প্রকাশ করে, তাদের হিসাব অনুযায়ী দিল্লিতে সর্বমোট দূষণের মাত্রা ছিল ৪৮৫ (ওই একই সময়ে)। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাবে ক্ষতিকরের বেশি সূচক থাকলেও বহু জায়গাতেই দূষণের মাত্রা ছিল ৪৭০-৫০০।

দূষণের জেরে গোটা উত্তরপ্রদেশ জুড়ে তীব্র অন্ধকার নেমে আসে ভোরের দিকে। এর ফলে বহু জায়গায় দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। যথারীতি বিঘ্ন ঘটে ট্রেন ও বিমান চলাচলে। ধোঁয়াশার কারণে নয়াদিল্লি ও আনন্দ বিহারমুখী অন্তত ২৮টি ট্রেন ২ থেকে ৯ ঘণ্টা দেরিতে চলছে। ফ্লাইটরাডার২৪-এর খবর অনুযায়ী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬০টির বেশি উড়ান সকাল সাড়ে ৮টার আগে উড়তে পারেনি। সকালের ৭টি উড়ান বাতিল করা হয়েছে খারাপ দৃশ্যমানতার কারণে।


```