Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ধর্মান্তরকরণ বন্ধ না করলে একদিন হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে, মত এলাহাবাদ হাইকোর্টের

ধর্মীয় সমাবেশে ধর্মান্তরিত করার কাজ অবিলম্বে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

ধর্মান্তরকরণ বন্ধ না করলে একদিন হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে, মত এলাহাবাদ হাইকোর্টের

এলাহাবাদ হাইকোর্ট

শেষ আপডেট: 2 July 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো: ধর্মান্তরকরণ বন্ধ না করলে একদিন সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। ক্রমবর্ধমান ধর্মান্তরণের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এলাহাবাদ হাইকোর্ট বলেছে, এই ধারা চলতে থাকলে দেশের সংখ্যাগুরু সম্প্রদায় একদিন সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবে।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়াল কৈলাস নামে এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে এই মন্তব্য করেন। কৈলাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গ্রামের একদল হিন্দুকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছেন। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ হল, এই প্রক্রিয়া চালিয়ে যেতে দেওয়া হলে একদিন সংখ্যাগুরুরা সংখ্যালঘু হয়ে যাবে। এই ধরনের ধর্মান্তরকরণ এই মুহূর্তে বন্ধ করা উচিত।

ধর্মীয় সমাবেশে ধর্মান্তরিত করার কাজ অবিলম্বে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। স্পষ্ট ভাষায় আদালত জানিয়েছে, সংবিধানের ২৫ নম্বর ধারা মোতাবেক ধর্মাচরণের অধিকার লঙ্ঘন করে এই ধরনের কাজ। উল্লেখ্য, সংবিধানে স্বাধীন ধর্মাচরণের অধিকারে বলা আছে, কোনও ব্যক্তি যে কোনও ধর্ম, ঈশ্বরের ভজনা, পূজন, সাধনা করতে পারেন। এমনকী শর্তসাপেক্ষভাবে নিজ ধর্মমতের প্রচারও করতে পারেন।

হাইকোর্ট স্পষ্ট করে দিয়ে বলেছে, ধর্মপ্রচারের অর্থ হচ্ছে, নিজ ধর্মকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু, অন্য কাউকে নিজ ধর্মে ধর্মান্তরিত করা নয়। আদালতের মতে, মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে হিন্দুদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার কাজ চলছে।

হামিরপুর জেলার মৌদহ গ্রামের কৈলাসের বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগকে গুরুতর অভিযোগ বলে বর্ণনা করেন বিচারপতি আগরওয়াল। উল্লেখ্য, রামকলি প্রজাপতি নামে এক ব্যক্তি কৈলাসের বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন। কৈলাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি দিল্লিতে অনুষ্ঠিত একটি ধর্মসভায় গ্রামের সকলকে নিয়ে গিয়েছিলেন। এবং সেখানে তাঁদের খ্রিস্টধর্মে দীক্ষিত করা হয়। এফআইআর অনুসারে, প্রজাপতির মানসিক অসুস্থ ভাইকেও টাকাপয়সা দিয়ে ধর্মান্তরিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল।


```