Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

টাকা দিতে পারেননি ছাত্র, আইআইটি-কে ভর্তি নিতে বলে প্রধান বিচারপতির শুভেচ্ছা, অল দ্য বেস্ট!

আইআইটি ধানবাদে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেও স্রেফ সময়মতো ১৭৫০০ টাকা ফি দিতে না পারায় তাঁকে ভর্তি নেওয়া হয়নি।

টাকা দিতে পারেননি ছাত্র, আইআইটি-কে ভর্তি নিতে বলে প্রধান বিচারপতির শুভেচ্ছা, অল দ্য বেস্ট!

অতুল কুমার

শেষ আপডেট: 30 September 2024 18:25

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি ধানবাদে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিতে পারেননি এক দলিত সম্প্রদায়ের ছাত্র। যে কারণে সুযোগ পাননি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার। নিজের আসনও হারিয়েছিলেন। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নপূরণ হল তাঁর। 

উত্তরপ্রদেশের মুজফফরনগরের ছেলে অতুল কুমার। বয়স ১৮। বাবা দিনমজুর। আইআইটি ধানবাদে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেও স্রেফ সময়মতো ১৭৫০০ টাকা ফি দিতে না পারায় তাঁকে ভর্তি নেওয়া হয়নি। আইনি সহায়তা চেয়ে প্রথমে এসসি-এসটি কমিশন, পরে ঝাড়খণ্ড এবং চেন্নাই হাইকোর্টের দ্বারস্থ হন।

শেষে সেই মামলা সুপ্রিম কোর্টে গেলে সেখানেই তাঁদের আবেদন শোনা হয়। এবং বলা হয় যে আসনে তাঁর নাম ছিল সেই আসন মোতাবেক টাকা মিটিয়ে দিলে যেন অতুলকে ভর্তি নেয় ধানবাদ আইআইটি। 

মামলার শুনানিতে সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, ‘এমন এক তরুণ প্রতিভাবান ছাত্রকে আমার হারিয়ে ফেলতে পারি না।'

তিনি আরও বলেন, 'প্রথমে ঝাড়খণ্ড, পরে চেন্নাই তারপর সুপ্রিম কোর্ট। একজন ছাত্রকে এভাবে দৌড় করানো ঠিক হয়নি একেবারেই। উচিত নয়।’ শেষে বিচারপতি অতুলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অল দ্য বেস্ট। ভাল করে পড়াশোনা করো।’

আদালতের পর্যবেক্ষণ, পরিবারের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে অতুলের পড়াশোনা একটা বড় লড়াই। দলিত ও অন্যান্য প্রান্তিক মানুষদের শিক্ষার বিস্তারে আদালতের রায় একটি মাইলফলক হয়ে থাকবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।


```