Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শম্ভু সীমানায় কৃষক মিছিলে কাঁদানে গ্যাস, ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার ঘোষণা কৃষিমন্ত্রীর

দিল্লির শম্ভু সীমানায় কৃষকদের সংসদ চলো অভিযান ছত্রভঙ্গ করতে হরিয়ানা পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

শম্ভু সীমানায় কৃষক মিছিলে কাঁদানে গ্যাস, ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার ঘোষণা কৃষিমন্ত্রীর

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান

শেষ আপডেট: 6 December 2024 15:58

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি সীমানায় কৃষকদের সংসদ অভিযান আন্দোলনের মধ্যেই শুক্রবার ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার কথা ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। এদিন রাজ্যসভার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, মোদী সরকার সমস্ত কৃষিজাত পণ্য ন্যূনতম সহায়ক মূল্যে কিনে নেবে। মন্ত্রী যখন এই ঘোষণা করছেন, তখন দিল্লির শম্ভু সীমানায় কৃষকদের সংসদ চলো অভিযান ছত্রভঙ্গ করতে হরিয়ানা পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

সংসদের উচ্চকক্ষে প্রশ্নপর্বে কৃষকদের সহায়ক মূল্যে ফসল কেনার উপর এক অতিরিক্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন চৌহান। এদিন সভায় মন্ত্রী জানান, আমি সকলকে নিশ্চিত করে বলতে চাই যে, কৃষকদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যে কেন্দ্রীয় সরকার কিনবে। এটা মোদী সরকারের গ্যারান্টি, মোদীর গ্যারান্টি।
বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করে মন্ত্রী আরও বলেন, আমাদের উল্টোদিকে বসা সদস্যরা যখন ক্ষমতায় ছিলেন, তখন তাঁরা বলেছিলেন এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ মানা যাবে না। এটা সংসদের কার্যবিবরণীতে লিপিবদ্ধ আছে। বিশেষত ফসল উৎপাদন মূল্যের ৫০ শতাংশ বেশি দাম দিতে অস্বীকৃত হয়েছিল তারা, আমার কাছে তার রেকর্ড আছে।

তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান জগদীপ ধনখড় চৌহানকে এ সম্পর্কিত তথ্য জমা দিতে বলেন। তাতেও সম্মত হন মন্ত্রী। চৌহান সভায় বলেন, অভাবী বিক্রির অবস্থা হলে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে। কৃষকদের কল্যাণে আমাদের সরকার দায়বদ্ধ। আমরা ইতিমধ্যেই সহায়ক মূল্য বৃদ্ধি এবং সহায়ক মূল্যে ফসল কেনার বিষয়ে পরিকল্পনা রূপায়ণ করে ফেলেছি।

বিরোধীদের উদ্দেশে শিবরাজ আরও বলেন, ওরা কোনওদিন কৃষকদের সম্মান দেখায়নি। কৃষকদের দাবিদাওয়ার প্রতি কোনওদিন নজর দেয়নি। আমি সভাকে নিশ্চয়তা দিয়ে বলতে চাই, ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের সময় উৎপাদন খরচের অতিরিক্ত ৫০ শতাংশ মুনাফা হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।


```