Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

এয়ার ইন্ডিয়ার বিমানে দেড় কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, মুম্বইয়ে গ্রেফতার ক্রু সদস্য

তদন্তকারীরা জানিয়েছেন, সোনাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাচার করে আনা হয়েছিল। খুব পেশাদার কৌশলে সেগুলি লুকিয়ে আনা হয়েছিল যাতে বিমানবন্দরে ধরা না পড়ে। আগে থেকে খবর না থাকলে অভিযুক্ত হয়তো সফলও হতে পারতেন।  

এয়ার ইন্ডিয়ার বিমানে দেড় কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, মুম্বইয়ে গ্রেফতার ক্রু সদস্য

প্রায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার

শেষ আপডেট: 15 June 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: বিমানে করে কোটি টাকার সোনা চোরাচালানের অভিযোগে এয়ার ইন্ডিয়া সংস্থার এক কেবিন ক্রু সদস্যকে গ্রেফতার করল ভারতের রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। ধৃত ব্যক্তি গত ১৩ জুন নিউইয়র্ক থেকে মুম্বইগামী এআই-১১৬ বিমানে ছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১ হাজার ৩৭৩ গ্রাম ওজনের সোনার বিস্কুট, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা (Air India crew arrested in Mumbai for smuggling gold)।

জানা গিয়েছে, ডিআরআই (Directorate of Revenue Intelligence) গোপন সূত্রে খবর পাওয়ার পর থেকেই ক্রু সদস্যকে নজরদারির মধ্যেই রাখা হয়। কাস্টমসের আধিকারিকেরা বিমানবন্দরে আগে থেকেই সতর্ক ছিলেন। বিমান মুম্বইতে অবতরণ করার পর সন্দেহভাজন ওই কর্মীকে আলাদা করে নিয়ে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর জবাবে অসঙ্গতি পাওয়া গেলে পরে তল্লাশিও চালানো হয়। তখনই তাঁর কাছ থেকে একাধিক সোনার বিস্কুট উদ্ধার হয়। সেগুলি কারও চোখে যাতে না পড়ে তাই বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, সোনাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাচার করে আনা হয়েছিল। খুব পেশাদার কৌশলে সেগুলি লুকিয়ে আনা হয়েছিল যাতে বিমানবন্দরে ধরা না পড়ে। আগে থেকে খবর না থাকলে অভিযুক্ত হয়তো সফলও হতে পারতেন।  

ডিআরআই এখন খতিয়ে দেখছে এই কর্মী কোনও আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত কি না। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ও সোনা চোরাচালান সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়েছে।

এদিকে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। তবে সূত্রের খবর, সংস্থার পক্ষ থেকেও অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


```