Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'সনাতন ধর্ম' বিতর্কের পর মাদক কারবারির বয়ানে ফের ফাঁপরে উদয়নিধি

স্ট্যালিন-পুত্রকে ৭ লাখ দিয়েছি, আসরে বিজেপি

'সনাতন ধর্ম' বিতর্কের পর মাদক কারবারির বয়ানে ফের ফাঁপরে উদয়নিধি

শেষ আপডেট: 11 March 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়ার পর এবার লোকসভা ভোটের আগে ফের নতুন করে ফাঁপরে উদয়নিধি স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র, ডিএমকে-র যুবনেতা উদয়নিধিকে ৭ লক্ষ টাকা দিয়েছেন বলে দাবি ২ হাজার কোটি টাকার মাদক মামলায় গ্রেফতার হওয়া জাফর সাদিকের। সূত্রের খবর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে একথা জানানোর পর এবার এনসিবি এবং ইডি জেরা করতে পারে উদয়নিধিকে।

মুখ্যমন্ত্রী-পুত্রকে আন্তর্জাতিক মাদক পাচারের পান্ডা সাদিক কাঠগড়ায় তোলায় আসরে নেমে পড়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তামিল ছবির প্রযোজক জাফর সাদিকের সঙ্গে শুধু উদয়নিধির নয়, মুখ্যমন্ত্রীর পুত্রবধূরও যোগ আছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। উদয়নিধির স্ত্রী সাদিকের ছবি পরিচালনা করেছিলেন বলে বিজেপির দাবি।

বিজেপির মহিলা মোর্চা বলেছে, উদয়নিধির স্ত্রী কীর্তিগা উদয়নিধি একটি ছবি পরিচালনা করেছিলেন, যার প্রযোজক ছিল জাফর সাদিক। জাফরের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যাবে উদয়নিধি স্ট্যালিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কত! ডিএমকে-র পদাধিকারী থাকার সুবাদে জাফরের পুলিশে দহরম-মহরম ছিল। একটি ছবিতে ডিজিপি অভিযুক্তকে কোনও পুরস্কার তুলে দিচ্ছেন তাও দেখা গিয়েছে।

বিজেপি শিবির ডিএমকে দলের নাম বদল করে ড্রাগ মার্কেটিং কাজাগম বলে ডাকতে শুরু করেছে। বিজেপি নেতাদের অভিযোগ, দলটাকে মাদক ব্যবসায় পরিণত করেছে ডিএমকে সরকার। এ বিষয়ে ইন্ডিয়া জোট এবং রাজ্যের শরিক দলের নেতা রাহুল গান্ধীকে মুখ খোলার দাবি জানিয়েছে বিজেপি।

এই অবস্থায় জাফরের অভিযোগের ভিত্তিতে উদয়নিধিকে এনসিবি এবং ইডি জেরা করার সম্ভাবনা তৈরি হয়েছে। সাদিক আরও জানিয়েছে, উদয়নিধি ছাড়াও সে মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা এবং দলের তহবিলে ২ লক্ষ টাকা দিয়েছে। ফলে উদয়নিধির বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে তলব করতে পারে।


```