Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মাঝ আকাশে আবুধাবিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, কোচি ফিরে আবার রওনা দিল যাত্রী নিয়ে

আবুধাবিগামী ইন্ডিগোর বিমানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি ভিত্তিতে কোচিতে ফিরে আসে বিমান। পরে অন্য বিমানে যাত্রীদের নিয়ে পুনরায় রওনা দেয় এয়ারলাইন।

 

মাঝ আকাশে আবুধাবিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, কোচি ফিরে আবার রওনা দিল যাত্রী নিয়ে

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 6 September 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। শনিবার ভোররাতে কোচি ফিরল আবুধাবিগামী ইন্ডিগোর বিমান। ফ্লাইটে সেসময় ১৮০ জনেরও বেশি যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। সকলেই বর্তমানে নিরাপদ রয়েছেন।

ফ্লাইট নম্বর 6E-1403 শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে কোচি থেকে ওড়ে। প্রায় আড়াই ঘণ্টা আকাশে থাকার পর শনিবার রাত ১টা ৪৪ মিনিট নাগাদ বিমানটি কোচিতে ফিরে আসে।

সূত্র জানিয়েছে, ভোররাত ৩টা ৩০ মিনিট নাগাদ যাত্রীদের একটি বিকল্প ইন্ডিগো বিমানে তুলে আবুধাবির উদ্দেশে পাঠানো হয়। এ সময় নতুন একদল ক্রু সদস্য দায়িত্ব নেন, কারণ আগের দলের ফ্লাইট ডিউটির সময়সীমা পেরিয়ে গিয়েছিল।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম Flightradar24 জানিয়েছে, সংশ্লিষ্ট বিমানটি ছিল এয়ারবাস A320 নিও। যাত্রীদের সর্বনিম্ন অসুবিধা নিশ্চিত করতেই দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার নাগপুর থেকে কলকাতা যাওয়ার পথে টেক অফের কিছুক্ষণের মধ্যেই এক ইন্ডিগো বিমানে পাখি ধাক্কা মারে। সেই ফ্লাইটে ছিলেন প্রায় ১৬০-১৬৫ জন যাত্রী। নিরাপত্তার স্বার্থে পাইলটরা বিমানটি অবিলম্বে নাগপুরে ফেরত আনার সিদ্ধান্ত নেন। বিমান সংস্থা জানিয়েছে, ফ্লাইট নম্বর 6E-812 পাখি ধাক্কার ঘটনায় সুরক্ষিতভাবে নাগপুরে নেমেছিল। এরপর বিমানটির প্রয়োজনীয় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য ওই দিনের বাকি সময়ে ফ্লাইটটি বাতিল করা হয়। যাত্রীদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছিল, পাশাপাশি বিকল্প ভ্রমণ ব্যবস্থা বা সম্পূর্ণ ভাড়া ফেরতের সুবিধাও দেওয়া হয়।

এক সপ্তাহের মধ্যে দু'টি ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়লেও, ইন্ডিগো জানিয়েছে যাত্রী সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।


```