Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অরবিন্দ কেজরিওয়ালের কি ক্যানসারের ঝুঁকি রয়েছে? দলের মন্ত্রী আতিশী কীসের ইঙ্গিত দিলেন?

আচমকা ওজন কমে যাওয়া এবং কেটন-এর স্তর বেড়ে যাওয়া খুবই বিপজ্জনক উপসর্গ।

অরবিন্দ কেজরিওয়ালের কি ক্যানসারের ঝুঁকি রয়েছে? দলের মন্ত্রী আতিশী কীসের ইঙ্গিত দিলেন?

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 27 May 2024 15:41

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্যানসার হওয়ার ঝুঁকি প্রবল। আম আদমি পার্টির অধ্যক্ষের শারীরিক অবস্থা নিয়ে অন্তত সেই ইঙ্গিত দিলেন দলের নেত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রী আতিশী। সোমবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়েছেন।

সে সম্পর্কে এদিন কেজরি-ঘনিষ্ঠ নেত্রী আতিশী বলেন, আচমকা ওজন কমে যাওয়া এবং কেটন-এর স্তর বেড়ে যাওয়া খুবই বিপজ্জনক উপসর্গ। এর ফলে গুরুতর অসুখ যেমন কিডনি নষ্ট হয়ে যাওয়া এবং ক্যানসারও হতে পারে।

আবগারি দুর্নীতিতে সরকারি অর্থ তছরুপের অভিযোগে জেলযাত্রী মুখ্যমন্ত্রী আপাতত ভোট প্রচারের জন্য জামিনে মুক্ত রয়েছেন। আগামী ১ জুন পর্যন্ত তিনি মুক্ত। তবে ২ মে বিকেলের মধ্যে তিহার জেলে ফিরতে হবে বলে এর আগে নির্দেশ দিয়েছিল আদালত।

এদিন মুখ্যমন্ত্রী আদালতে আরও একটা আর্জি জানিয়ে আরও ৭ দিন জামিনের মেয়াদ বৃদ্ধির কথা জানান। স্বাস্থ্যের কারণে এই আবেদন করেন কেজরি। সেখানে তিনি বলেছেন, মার্চ মাসে গ্রেফতারির পর থেকে তাঁর ৭ কেজি ওজন কমেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই আতিশী ক্যানসার হওয়ার সম্ভাবনা জিইয়ে তোলেন।

আতিশী বলেন, কেজরিকে পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁর কেটনের মাত্রা অত্যন্ত বেড়ে গিয়েছে। তার সঙ্গে হঠাৎ করে ওজন কমেছে ৭ কেজি। হঠাৎ ওজন কমা ও কেটনের মাত্রা বৃদ্ধি খুবই বিপজ্জনক। এতে কিডনি নষ্ট হয়ে যাওয়া কিংবা ক্যানসারের মতো অসুখের ঝুঁকি থাকে।

আতিশী আরও জানান, ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে আরও বেশ কয়েকটি টেস্ট করার পরামর্শ দিয়েছেন। তার মধ্যে ফুল বডি পিইটি স্ক্যান এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। এইসব অসুখের প্রারম্ভিক পরীক্ষা হিসেবে এগুলি করা জরুরি। কারণ এই ধরনের অসুখ দ্রুত ছড়িয়ে পড়ে। এইসব কারণেই আমরা আরও ৭ দিন জামিন বৃদ্ধির আর্জি জানিয়েছি। ২ তারিখের বদলে ৯ জুন তিনি তিহার কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত।


```