Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চিকিৎসা চলাকালীন 'শক'-এ মৃত্যু হল সাদা বাঘের ছানার, বাকিরা কেমন আছে? জানাল কর্তৃপক্ষ

সেপ্টেম্বর থেকে ওই শাবকটি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল। চার দিন আগে তার মৃত্যু হয়।

চিকিৎসা চলাকালীন 'শক'-এ মৃত্যু হল সাদা বাঘের ছানার, বাকিরা কেমন আছে? জানাল কর্তৃপক্ষ

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 1 January 2025 23:29

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চিড়িয়াখানায় মৃত্যু হল ৯ মাসের বাঘের ছানার। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 'ট্রমাটিক শক ও অ্যাকিউট নিউমোনিয়া'- এ আক্রান্ত হয়ে সাদা বাঘের ছানাটির মৃত্যু হয়েছে। 

সেপ্টেম্বর থেকে ওই শাবকটি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল। চার দিন আগে তার মৃত্যু হয়। দিল্লি চিড়িয়াখানার ডিরেক্টর সঞ্জীব কুমার বিবৃতি প্রকাশ করে বলেন, 'যে বাঘের ছানাটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল হাসপাতালে, ওর মৃত্যু হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।'

এই আবহাওয়ায় চিড়িয়াখানার বাকি পশু-পাখিদের বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। বাকি ছানাগুলিকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনটি ছানার মধ্যে এই একটি মৃত্যু হলেও বাকি দুই চিকিৎসার পর ভাল আছে। 

কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়, তিন ছানার মধ্যে একটি পা ভাঙা ছিল। সেটিরই চারদিন আগে মৃত্যু হয়েছে। 


```