.jpeg)
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শেষ আপডেট: 8 February 2025 12:54
দ্য ওয়াল ব্যুরো: একই ট্রেন। অথচ দু'জায়গায় টিকিটে ভাড়া দু'রকম। রেল স্টেশনের কাউন্টারের পরিবর্তে অনলাইনে টিকিট কাটলে খরচ বেশি পড়ে! এনিয়ে রেল যাত্রীদের অভিযোগ ছিলই।
এবার সংসদে দাঁড়িয়ে এই অভিযোগ স্বীকার করে নিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে এবিষয়ে বড় যুক্তিও সামনে এনেছেন অশ্বিনী বৈষ্ণব।
রেলের টিকিট কাউন্টারের তুলনায় অনলাইনে কেন বেশি ভাড়া নেওয়া হয়, তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন শিব সেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত। জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মন্ত্রী বলেন, ডিজিটাল টিকিট পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ, আপগ্রেডেশন এবং সম্প্রসারণের জন্য গ্রাহকদের কনভেনিয়েন্স চার্জ দিতে হয়। কিন্তু এটাও মনে রাখতে হবে, টিকিট কাউন্টারের চেয়ে অনলাইনে টিকিট কাটার ঝক্কি অনেক কম। যেমন কাউন্টারের লাইনে দাঁড়াতে হয় না তেমনই পরিবহণ খরচ এবং সময় দুটোই বেঁচে যায়।
পরিসংখ্যান তুলে ধরে রেলমন্ত্রী এও জানান, অনলাইনে নিশ্চয়ই সুবিধা রয়েছে। তা না হলে গ্রাহকদের ৮০ শতাংশ কেন অনলাইনে টিকিট কাটেন?