Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অনলাইনে চাকরির টোপ, ফাঁদে পা দিতেই বিপদ! ২০ লক্ষ খোয়ালেন যুবক

অনলাইনে চাকরির টোপ, ফাঁদে পা দিতেই বিপদ! ২০ লক্ষ খোয়ালেন যুবক

শেষ আপডেট: 15 October 2023 16:03

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে লোভনীয় চাকরির খোঁজ পেয়ে আবেদন করেছিলেন। শুরু করেন কাজও। চাকরি দেওয়ার সঙ্গেই প্রতিশ্রুতি দেওয়া হয় অর্থ বিনিয়োগ করলে মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়ার। আর প্রতারকের সেই টোপেই পা দিতেই বিপদে পড়লেন যুবক। খোয়ালেন ২০ লক্ষেরও বেশি টাকা। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। 


বর্তমানে একাধিক অ্যাপে অনলাইনে চাকরির খোঁজ পাওয়া যায়। তেমনই এক চাকরির খোঁজ পেয়ে আবেদন করেন মুম্বইয়ের এক যুবক। বছর ২৯-এর ওই যুবক নবি মুম্বইয়ের ঘানসোলি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, গত ৫ ও ১০ অক্টোবরে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে চাকরির প্রস্তাব পান যুবক। তবে শুধু চাকরি নয়, প্রতারকরা তাঁকে প্রতিশ্রুতি দেয়, অর্থ বিনিয়োগ করলে মোটা অঙ্ক ফেরত দেওয়া হবে। আর সেই ফাঁদে পা দিয়ে বিপদ ডেকে আনেন তিনি। বিনিয়োগ করে বসেন ২০ লক্ষ ২২ হাজার টাকা।

প্রাথমিকভাবে তিনি যে প্রতারণার শিকার হয়েছেন তা বুঝে উঠতে পারেননি যুবক। শুরুর দিকে তাঁকে অনলাইন মাধ্যমে কাজ পাঠানো হয়। সেই কাজ সম্পূর্ণ করার পর যোগাযোগ করতেই বদলে যায় পরিস্থিতি। যুবকের সঙ্গে অভিযুক্ত সংস্থার তরফে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় এফআইআর দায়ের করেছেন যুবক। ঘটনাটির তদন্তে নেমেছে নবি মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।


 এদিকে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মাথায় হাত যুবকের। ঘটনাটিতে শনিবার তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। অজ্ঞাত অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত  হদিশ মেলেনি প্রতারকের।


```