Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

Yogi Govt: যোগীর মন্ত্রীদের অনেকেই ব্যক্তিগত সহকারী পদে মহিলা অফিসার চান না কেন

দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের দ্বিতীয় সরকারের মন্ত্রীদের (Yogi Govt) বেশিরভাগই ব্যক্তিগত সহকারী পদে মহিলা অফিসারদের নিতে রাজি নন। আবার যোগী নির্দেশ দিয়েছেন, পুরনো মন্ত্রীরা কেউ আগের দফার কর্মী-অফিসারদের এবার পাবেন না। তাঁদের নতুন কর

Yogi Govt: যোগীর মন্ত্রীদের অনেকেই ব্যক্তিগত সহকারী পদে মহিলা অফিসার চান না কেন

শেষ আপডেট: 31 March 2022 04:56

দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের দ্বিতীয় সরকারের মন্ত্রীদের (Yogi Govt) বেশিরভাগই ব্যক্তিগত সহকারী পদে মহিলা অফিসারদের নিতে রাজি নন। আবার যোগী নির্দেশ দিয়েছেন, পুরনো মন্ত্রীরা কেউ আগের দফার কর্মী-অফিসারদের এবার পাবেন না। তাঁদের নতুন কর্মী-অফিসার নিতে হবে।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে মুখভার অনেক মন্ত্রীর (Yogi Govt)। তাঁদের বক্তব্য, কাজের সুবিধার্থেই পুরনো কর্মী অফিসারদের এবারও সঙ্গে রাখতে চান তাঁরা। কারণ, মন্ত্রীর কাজের ধরন, তাদের জানা আছে। সেটা জেনেই বহু কর্মী অফিসার দিনের পর দিন অতিরিক্ত সময় কাজ করেন। এমনকী ছুটি পর্যন্ত নেন না।

কিন্তু মুখ্যমন্ত্রী যোগী কেন চান না, পুরনো মন্ত্রীরা আগের কর্মী-অফিসারদের সঙ্গে রাখুন এবার? সরাসরি মুখ্যমন্ত্রীর অফিস এই ব্যাপারে সরকারিভাবে কিছু না জানালেও একটা বিষয় স্পষ্ট, ঘুঘুর বাসা গড়ে না ওঠে, সেই সম্ভাবনা নির্মূল করতেই এই নির্দেশ, মনে করেন এক বিজেপি নেতা।

তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে মন্ত্রীদের অনেকে ব্যক্তিগত সহকারী হিসাবে মহিলা অফিসারের নিতে না চাওয়ার বিষয়টি। কোন মন্ত্রীর সঙ্গে কোন অফিসার ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করবেন সেটা ঠিক হয়েছে কম্পিউটারের মাধ্যমে। অফিসার এবং মন্ত্রীদের নাম কম্পিউটারে আপলোড করা হয়েছিল এজন্য।

GTA Election: মমতা পাহাড়ে থাকতেই বিস্ফোরক বিমল, 'এখনই জিটিএ ভোট নয়, আগে আরও ক্ষমতা'

এবারই ব্যক্তিগত সহকারীদের মধ্যে মহিলা অফিসারের সংখ্যা ১৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করা হয়েছে। ফলে অনেক মন্ত্রী মহিলা অফিসারকে ব্যক্তিগত সহকারী হিসেবে পেয়েছেন। জানা যাচ্ছে, তাঁদের বেশিরভাগেরই এতে আপত্তি।

আপত্তির কারণ, ওই মন্ত্রীরা মনে করেন, মহিলা অফিসারদের দিয়ে মন্ত্রীর অফিস সামলানো কঠিন। কারণ, মন্ত্রীর অফিসের কাজের সময় ১০'টা ৫'টা নয়। আবার মহিলা অফিসারের পক্ষে বিকালের পর অফিসে থাকার সমস্যা হয় সাংসারিক দায় দায়িত্বের কারণে।

মহিলা অফিসারদের অনেকেও এই কারণে মন্ত্রীর অফিসে থাকতে চান না। আবার অতীতে অনেক রাজ্যেই মন্ত্রীর সঙ্গে মহিলা অফিসারের সম্পর্ক নিয়ে কথা উঠেছে। মনে করা হচ্ছে, সেই কারণেও মন্ত্রীদের কেউ কেউ ব্যক্তিগত সহকারী হিসেবে মহিলা অফিসার চাইছেন না। তবে সামনে এসেছে মন্ত্রীর অফিসের কাজের চাপ এবং সময়।


```