Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

কেন বারাসতের ৩৫ টি ওয়ার্ডে তিনি জিতলেও হেরে যান কাকলি, দলের সভায় প্রশ্ন বিধায়ক চিরঞ্জিতের

চিরঞ্জিৎ কিছুটা কটাক্ষের সুরে বলেন, "কাকলিদেবী অনেক কাজ করেও বারাসত পুর এলাকা থেকে ভোটে হেরে যান আর আমি এতো বছরেও রাজনীতি তেমন না বুঝেও, বারাসতের মানুষের জন্য তেমন কিছু করতে পেরেও বারাসত থেকে জিতে যাই।"

কেন বারাসতের ৩৫ টি ওয়ার্ডে তিনি জিতলেও হেরে যান কাকলি, দলের সভায় প্রশ্ন বিধায়ক চিরঞ্জিতের

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 15 October 2025 12:08

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর

কী করে ভোটে যেতেন কাকলি ঘোষ দস্তিদার, বিজয়া সম্মিলনীর প্রকাশ্য সভায় সাংসদের উপস্থিতিতেই তাই নিয়ে কটাক্ষ করতে শোনা গেল দলের বিধয়ক চিরঞ্জিতকে। অবস্থা সামাল দিতে তড়িঘড়ি আসরে নামলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তবে বিধায়কের বক্তব্য ততক্ষণে ভাইরাল। দলের কাজিয়াও ফের চলে এল প্রকাশ্যে।

নেত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনী করছে তৃণমূল। আর সেই মঞ্চে কখনও বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে, কখনও হুমকি দিয়ে খবরের শিরোনাম হচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। এবার সেই বিজয়া সম্মিলনীর মঞ্চে নিজেরই দলের সাংসদকে কটাক্ষ করে খবরে এলেন তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত। 

 

বারাসতে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভোট পাওয়া নিয়ে সাংসদের সামনেই কটাক্ষ করতে শোনা গেল বিধায়ক চিরঞ্জিতকে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এদিন মঞ্চে বিধায়ক চিরঞ্জিত বারাসতের ৩৫ টি ওয়ার্ডে কাকলিদেবী কেন হেরে যান আর তিনি কেন ওই একই জায়গা থেকে বেশি ভোট পান সেই প্রসঙ্গ তোলেন। মঞ্চে তখন উপস্থিত খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

চিরঞ্জিৎ কিছুটা কটাক্ষের সুরে বলেন, "কাকলিদেবী অনেক কাজ করেও বারাসত পুর এলাকা থেকে ভোটে হেরে যান আর আমি এতো বছরেও রাজনীতি তেমন না বুঝেও, বারাসতের মানুষের জন্য তেমন কিছু করতে পেরেও বারাসত থেকে জিতে যাই।" চিরঞ্জিতের বক্তব্যে তখন মুখ চাওয়াচাওয়ি চলছে দলের নেতা কর্মীদের। 

পরে বক্তব্য রাখার সময় পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন,"চিরঞ্জিতদা বলছিলেন আমি তো জিতেছি। হ্যাঁ জিতেছেন, কিন্তু প্রেক্ষাপটটা আলাদা। বিধানসভা নির্বাচন। চিরঞ্জিতদা কখনই কোনও কনট্রোভার্সিটিতে থাকেননি। কারও সঙ্গে কারও লাগিয়ে দেওয়ার চেষ্টা করেননি। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। তবে এটা মাথায় রাখতে হবে দল যদি কলাগাছও দাঁড় করায় তাঁকে জেতানোর দায়িত্ব দলের।" সামনের ভোটকে পাখির চোখ করে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে মাথায় রেখে সবাইকে লড়াইয়ে নামার আহবান জানান। 


```