Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

কে হিন্দু? জয়পুরের সভায় প্রশ্ন রাহুলের, কটাক্ষ বিজেপিকে

দ্য ওয়াল ব্যুরো : ‘হিন্দুত্ববাদীদের ছুড়ে ফেলুন। হিন্দুদের ফিরিয়ে আনুন’। জয়পুরের মেগা র‍্যালিতে (Mega Rally) জনতার উদ্দেশে এমনই আহ্বান জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মতে, হিন্দু ও হিন্দুত্ববাদী এক নয়। ভারতীয় রাজনীতিতে দু’টি শব্দের অ

কে হিন্দু? জয়পুরের সভায় প্রশ্ন রাহুলের, কটাক্ষ বিজেপিকে

শেষ আপডেট: 12 December 2021 11:08

দ্য ওয়াল ব্যুরো : ‘হিন্দুত্ববাদীদের ছুড়ে ফেলুন। হিন্দুদের ফিরিয়ে আনুন’। জয়পুরের মেগা র‍্যালিতে (Mega Rally) জনতার উদ্দেশে এমনই আহ্বান জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মতে, হিন্দু ও হিন্দুত্ববাদী এক নয়। ভারতীয় রাজনীতিতে দু’টি শব্দের অর্থ আলাদা। প্রাক্তন কংগ্রেস সভাপতির মতে, মহাত্মা গান্ধী ছিলেন হিন্দু। তাঁর হত্যাকারী নাথুরাম গডসে ছিলেন হিন্দুত্ববাদী। রাহুলের কথায়, “এখন ভারতীয় রাজনীতিতে দু’টি ধারণার মধ্যে দ্বন্দ্ব চলছে। তাঁর একটি হিন্দু, অপরটি হিন্দুত্ববাদ। দু’টি শব্দের অর্থ আলাদা। আমি হিন্দু, কিন্তু হিন্দুত্ববাদী নই। মহাত্মা গান্ধী ছিলেন হিন্দু। কিন্তু গডসে ছিলেন হিন্দুত্ববাদী।” কেন্দ্রে মোদী সরকারের সমালোচনা করে রাহুল বলেন, “হিন্দুত্ববাদীরা সবসময় ক্ষমতা চায়। ২০১৪ সাল থেকে তারা ক্ষমতায় রয়েছে। আমাদের উচিত হিন্দুত্ববাদীদের ছুড়ে ফেলে দেওয়া এবং হিন্দুদের ক্ষমতায় আনা।” নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এদিন জয়পুরে জনসভার ডাক দেয় কংগ্রেস। তাদের দাবি, ওই সভা থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে ‘নির্ধারক লড়াই’ শুরু হল। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। ওয়ানাড়ের সাংসদ রাহুল বলেন, হিন্দুত্ববাদীরা সারা জীবন শুধু ক্ষমতা চায়। সেজন্য তারা সব কিছুই করতে পারে। রাহুল প্রশ্ন তোলেন, কে হিন্দু? তাঁর মতে, যিনি সব কিছুই গ্রহণ করতে পারেন, কাউকে ভয় করেন না, অন্য ধর্মকে শ্রদ্ধা করেন, তিনিই হিন্দু। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, “আপনারা যে কোনও হিন্দু ধর্মগ্রন্থ পড়ে দেখতে পারেন। রামায়ণ, মহাভারত, গীতা কিংবা উপনিষদ, কোথাও লেখা নেই যে, গরিব মানুষকে মারতে হবে। কোথায় লেখা নেই যে, প্রান্তিক মানুষের ওপরে অত্যাচার করতে হবে।”

```