Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

আকাশ থেকেই এবার গোলমালও সামলাবে পুলিশ! বারুইপুর পুলিশের হাতে অত্যাধুনিক ড্রোন

মেদিনীপুরের পর এবার বারুইপুর। পুলিশের হাতে এল অত্যাধুনিক ড্রোন।

আকাশ থেকেই এবার গোলমালও সামলাবে পুলিশ! বারুইপুর পুলিশের হাতে অত্যাধুনিক ড্রোন

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 18 April 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরের পর এবার বারুইপুর (Baruipur police)। পুলিশের হাতে এল অত্যাধুনিক ড্রোন (Very modern drone)। সূত্রের খবর, এই ড্রোনের সাহায্যে এবার আকাশ পথ থেকেই গোলমাল সামলাতে পারবে পুলিশ। 

জানা যাচ্ছে ২২ কেজি ওজনের এই অত্যাধুনিক ড্রোনের সঙ্গে থাকছে মাইক, সার্চ লাইটও।  ড্রোন থেকেই মাইকিং করা যাবে। এমনকী তাতে গোলমাল না থামলে ড্রোন থেকেই ফেলা যাবে টিয়ার গ্যাসের সেল অর্থাৎ নিরাপদ দূরত্ব থেকেই রণক্ষেত্র পরিস্থিতিতে জনতাকে ছত্রভঙ্গ করতে পারবে পুলিশ। এছাড়া ড্রোনের সাহায্যে সার্চ লাইটও ফেলা যাবে।

প্রসঙ্গত, এতদিন বিক্ষোভস্থল, বড় কোনও ঘটনা কিংবা বন্যা কবলিত এলাকায় ড্রোনের মাধ্যমে শুধু নজরদারি চালাত পুলিশ। গত ডিসেম্বরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (এসপি) ধৃতিমান সরকারের উদ্যোগে ড্রোনের মাধ্যমে ওয়াকিটকিতে কথা বলাও চালু করে জেলা পুলিশ।

পুলিশ সূত্রের খবর, কীভাবে ড্রোনকে আরও ভালভাবে কাজে লাগানো যায় এ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার নিজস্ব উদ্যোগে গবেষণা করছিলেন। তাঁর হাত ধরে ডিসেম্বরে ওয়াকিটকির অত্যাধুনিক ড্রোন চালু হয়েছিল।

২৫০ ফুট উঁচু থেকে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন ড্রোন মানুষকে বার্তা দিতে সক্ষম। এর শব্দ ক্ষমতা ১৩০ ডেসিবেল। অর্থাৎ ড্রোনের মাধ্যমে পুলিশ বার্তাও দিচ্ছিল। এবার ড্রোনের মাধ্যমে ভিড় মোকাবিলার কাজও শুরু হল। 

পুলিশ সূত্রের খবর, বারুইপুরে পরীক্ষামূলকভাবে ব্য়বহার করা হবে অত্যাধুনিক এই ড্রোন। সফল হলে আগামী দিনে তা রাজ্যের অন্যান্য পুলিশ জেলাতেও কার্যকর করা হবে। 


```