Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পার্কের মধ্যে স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী! জল গড়াল থানা অবধি

দ্য ওয়াল ব্যুরো: সাংসারিক অশান্তির জেরে এবার পার্কের (park) মধ্যেই শুরু হয়ে গেল স্বামী-স্ত্রী'র (husband-wife) ধস্তাধস্তি। স্বামীকে ধরে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল সেই মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর এলাকার

পার্কের মধ্যে স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী! জল গড়াল থানা অবধি

শেষ আপডেট: 17 December 2022 14:12

দ্য ওয়াল ব্যুরো: সাংসারিক অশান্তির জেরে এবার পার্কের (park) মধ্যেই শুরু হয়ে গেল স্বামী-স্ত্রী'র (husband-wife) ধস্তাধস্তি। স্বামীকে ধরে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল সেই মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর এলাকার একটি পার্কে। বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, পার্কের ভিতর এক ব্যক্তিকে ধরে মারধর করছেন এক মহিলা। আক্রান্ত ব্যক্তির জামা ধরে টেনে ছিঁড়ে দিয়েছেন সেই মহিলা। তাঁদের এই ধস্তাধস্তি দেখে ভিড় জমান পার্কের অন্যান্য বহু মানুষ।

কানপুর নগরের এসিপি অভিষেক পাণ্ডে এই বিষয়ে পরে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। তিনি জানান, ওই ব্যক্তি জিআরপির প্রাক্তন কনস্টেবল। তাঁকে বেশ কয়েক বছর আগে চাকরি থেকে সাসপেন্ড করে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

সূত্রের খবর, খবর পেয়ে পার্কে গিয়ে ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। কী কারণে স্বামীকে ধরে স্ত্রী পিটিয়েছেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

কিডনির বদলে সরকারি চাকরি! ফরিদাবাদে অভিনব প্রতারণার শিকার মহিলা


```