Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

BREAKING: উন্নাও-কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার! দিল্লির আদালতে স্বস্তির রায়

দ্য ওয়াল ব্যুরো: বিচার পাওয়ার দিকে এক পা এগোল উত্তরপ্রদেশের উন্নাও জেলার ধর্ষিতা নাবালিকা তরুণী। অভিযুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করল দিল্লির তিস হাজারি আদালত। তিন দিন পরে, ১৯ ডিসেম্বর শাস্তি ঘোষণা হবে তার। সো

BREAKING: উন্নাও-কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার! দিল্লির আদালতে স্বস্তির রায়

শেষ আপডেট: 16 December 2019 09:44

দ্য ওয়াল ব্যুরো: বিচার পাওয়ার দিকে এক পা এগোল উত্তরপ্রদেশের উন্নাও জেলার ধর্ষিতা নাবালিকা তরুণী। অভিযুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করল দিল্লির তিস হাজারি আদালত। তিন দিন পরে, ১৯ ডিসেম্বর শাস্তি ঘোষণা হবে তার। সোমবার দুপুরে কুলদীপকে ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষও প্রকাশ করেছেন বিচারকরা। ২০১৭ সালের জুন মাসে এক নাবালিকা কিশোরীকে প্রথম ধর্ষণের অভিযোগ উঠেছিল কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। কিন্তু বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতায় এত দিন সময় লেগে গেল মামলাটি আদালতে উঠতে। তার মাঝে বয়ে গেছে বহু ঘটনাপ্রবাহ। নিজের বাবাকে হারিয়েছেন ধর্ষিতা। হারিয়েছেন কাকিমা ও বোনকে। নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন কেবল ধর্ষিতা হওয়ার অপরাধে।

আরও পড়ুন: কী হয়েছিল উন্নাও-তে? কতটা লড়াইয়ের পরে বিচার পেলেন ধর্ষিতা?

এই সব পার করে দীর্ঘ টালবাহানার পরে ২০১৮ সালের অগস্ট মাসে চার্জ গঠন হয় সেঙ্গারের বিরুদ্ধে। চার বার নির্বাচিত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে বহিষ্কার করা হয় দল থেকে। ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করা হয় কুলদীপের বিরুদ্ধে। ১২০বি (অপরাধ), ৩৬৩ (অপহরণ) ও ৩৭৬ (ধর্ষণ) ধারায় রুজু হয় মামলা। পকসো ধারাতেও অন্য একটি মামলা রুজু হয় তার বিরুদ্ধে। শেষমেশ ২০১৮ সালের ১৩ এপ্রিল গ্রেফতার হয় উত্তরপ্রদেশ বিধানসভার অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। সঙ্গে গ্রেফতার হয় অভিযুক্ত আরও চার। তিহাড় জেলে ঠাঁই হয় তাদের। গত বছরের অগস্ট মাসের ৫ তারিখ থেকে উত্তরপ্রদেশের আদালতে শুনানিও শুরু হয়। কিন্তু চলতি বছরের অগস্ট মাসে সে মামলা দিল্লির আদালতে সরানোর নির্দেশ দেন বিচারপতি। কারণ স্থানীয় এলাকায় জেলের মধ্যে থেকেও ধর্ষিতার পরিবারের নানা রকম ক্ষতি করার চেষ্টা করছিল কুলদীপ।

আরও পড়ুন: উন্নাও: একের পর এক ধর্ষণের বিভীষিকা, গায়ে আগুন, মৃত্যু, বিচার চাইছে গোটা দেশ

শেষমেশ মামলা উঠে আসে দিল্লির তিস হাজারি আদালতে। একের পর এক সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখতে শুরু করেন বিচারক। ধর্ষিতার পরিবার সাক্ষ্য দেন আদালতে। শেষমেশ দোষী সাব্যস্ত হল প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। এখন কী শাস্তি ঘোষণা হয় তার, সেটাই দেখার। আজ থেকে ঠিক সাত বছর আগে এই ১৬ ডিসেম্বর তারিখেই দিল্লিতে ঘটেছিল ভয়াবহ নির্ভয়া-কাণ্ড। বিচার চেয়ে পথে নেমেছিল সারা দেশ। সাত দিন পরে নির্ভয়ার লড়াই থামলেও, আজ সাত বছর হয়ে গেছে শাস্তি হয়নি ধর্ষকদের। বিচার পদ্ধতি শেষের পরে ফাঁসির সাজাও ঘোষণা হয়ে গেছে। কিন্তু নানা টালবাহানায় পিছিয়ে গেছে ফাঁসি।

আরও পড়ুন: ‘সাত বছর যন্ত্রণা সয়ে আছি, আরও অপেক্ষা করতে রাজি’, ধর্ষকদের ফাঁসি হোক, আকুতি সন্তানহারা মায়ের

১৬ ডিসেম্বর তারিখটি আজও এ দেশের যন্ত্রণার একটা দিন। সেই দিনেই বিচারের পথে এগোলেন উন্নাওয়ের এক ধর্ষিতা তরুণী।

```