আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় খুলল, পর্দার আড়াল থেকে ক্লাস করলেন মেয়েরাও
দ্য ওয়াল ব্যুরো: অনেক অশান্তি, অনেক বিশৃঙ্খলা। চারপাশ থেকে যে সমস্ত ছবি সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে আফগানিস্তান (Afghanistan) ভাল নেই। কিন্তু যেটা আছে তা হল ভাল থাকার চেষ্টা। আর সেই চেষ্টার জোরেই বিশ্ববিদ্যালয় (University) খুলল কাবুলিওয়ালাদ
শেষ আপডেট: 6 September 2021 12:50
দ্য ওয়াল ব্যুরো: অনেক অশান্তি, অনেক বিশৃঙ্খলা। চারপাশ থেকে যে সমস্ত ছবি সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে আফগানিস্তান (Afghanistan) ভাল নেই। কিন্তু যেটা আছে তা হল ভাল থাকার চেষ্টা। আর সেই চেষ্টার জোরেই বিশ্ববিদ্যালয় (University) খুলল কাবুলিওয়ালাদের দেশে। বই খাতা নিয়ে সেখানে পড়তে দেলেন আফগান মেয়েরাও।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অমিত শাহ, রাজনাথ সিং ও অজিত ডোভালের সঙ্গে বৈঠকে মোদী
সোমবার সপ্তাহের শুরুতেই দেখা গেছে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও সেখানে ক্লাস করছেন। তবে তাঁরা পর্দানসীন। একটি পর্দার মাধ্যমে ছেলে আর মেয়েদের মাঝে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। সেভাবেই দিব্যি চলছে ক্লাস।
https://twitter.com/AamajN/status/1434780194347302914?s=20
কাবুলের ক্ষমতা দক্ষল করে নেওয়ার পর তালিবান জানিয়েছিল তারা মেয়েদের পড়াশোনায় কোনও বাধা দেবে না। মেয়েরা চাইলে স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় স্তরেও পড়াশোনা করতে পারবে। তবে রাস্তাঘাটে মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক করেছিল তালিবান। বলা হয়েছিল শরিয়া আইন অনুসারে দেশ চলবে। এদিকে নানা সময়ে নানা ক্ষেত্রে আফগান মহিলাদের উপর তালিবানের আচরণ দেখেও মনে হচ্ছিল না তারা মেয়েদের লেখাপড়ার সপক্ষে।
বিশেষত কুড়ি বছর আগে যখন কাবুলের মসনদে তালিবান বসেছিল তখনও তারা মেয়েদের স্বনির্ভরতার পক্ষে ছিল না একেবারেই। তাই অনেকেই তাদের মুখের কথায় বিশ্বাস করেননি। কিন্তু কাবুল থেকে সোমবার যে ছবি দেখা গেল তা আশাব্যঞ্জক। তবে ছেলে আর মেয়েদের মাঝে পর্দা দেখে অনেকেই এই বিভেদের সমালোচনা করেছেন।
মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে তালিবানি ফতোয়া, কেবলমাত্র মহিলা শিক্ষকই তাঁদের পরাতে পারবেন। আর যদি তা একান্ত সম্ভব না হয় তবে পুরুষ শিক্ষককে অবশ্যই হতে হবে বয়স্ক এবং চরিত্রবান।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'