Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

শরবতে বিষ মিশিয়ে নাবালিকা তিন মেয়েকে খুনের চেষ্টা! মৃত্যু একজনের, গ্রেফতার 'ঘাতক' বাবা

নিজের তিন নাবালিকা কন্যা সন্তান শরবতে বিষ খাওয়ানোর অভিযোগে আগেই অভিযুক্ত আমিন সরদারকে আটক করেছিল পুলিশ। তিন কন্যের মধ্যে শুক্রবার রাতে একজনের মৃত্যু হয়েছে। তারপরই ‘ঘাতক বাবা’কে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুই কন্যা মৃত্যুর সঙ্গে লড়ছে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে।

শরবতে বিষ মিশিয়ে নাবালিকা তিন মেয়েকে খুনের চেষ্টা! মৃত্যু একজনের, গ্রেফতার 'ঘাতক' বাবা

শেষ আপডেট: 18 November 2023 16:57

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পর পর তিনটে কন্যা সন্তান! এই নিয়ে স্ত্রীর সঙ্গে হামেশাই গোলমাল করতেন বাড়ির কর্তা। রেগে গিয়ে মাঝেমধ্যে মেয়েদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন “গুণধর’ জন্মদাতা। তা বলে সেটা যে সত্যি সত্যি করে বসবেন কল্পনাও করেননি কেউ।

নিজের তিন নাবালিকা কন্যা সন্তান শরবতে বিষ খাওয়ানোর অভিযোগে আগেই অভিযুক্ত আমিন সরদারকে আটক করেছিল পুলিশ। তিন কন্যের মধ্যে বুধবার রাতে মেজ মেয়ে রাবেয়া সরদারের মৃত্যু হয়। তারপরই ‘ঘাতক বাবা’কে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুই কন্যা মৃত্যুর সঙ্গে লড়াই করছে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাকদা বালুইঝাঁকা গ্রামের ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারাও।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত আমিন সরদার পেশায় ভ্যানচালক।  তাঁর তিন মেয়ে । তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযোগ, গত বৃহস্পতিবার বিকালে আমিন তার তিন মেয়েকে নিয়ে শীতের পোশাক কিনে দেওয়ার নাম করে বাজারে নিয়ে গিয়েছিল। বাড়িতে ফিরে একটি দোকান থেকে একটি ঠান্ডা পানীয়র বোতল কিনে আনে। ঘরে এনে তাতে আরও কিছু মেশায়।

ওই ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়ে তিন মেয়ে। স্থানীয়দের অভিযোগ, ওই পানীয় সঙ্গে বিষ মিশিয়ে মেয়েদের খাইয়ে ছিল আমিন। পরে হাসপাতালেও তিন নাবালিকার শরীরে বিষের নমুনা মেলে। এক কন্যের মৃত্যুর পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পর পর কন্যা সন্তান হওয়াতেই অভিযুক্ত এমন নৃশংস পদক্ষেপ করেছেন বলে মনে করা হচ্ছে।


```