Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বাংলাদেশের ঘটনা দুর্ভাগ্যজনক, এ ব্যাপারে নয়াদিল্লি যা অবস্থান নেবে তাই তৃণমূলের অবস্থান

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যা অত্যাচারের ঘটনা ঘটছে ও সমাজমাধ্যমে যে সব ছবি দেখা যাচ্ছে, তাতে এপার বাংলাতেও উত্তেজনা তৈরি হয়েছে।

বাংলাদেশের ঘটনা দুর্ভাগ্যজনক, এ ব্যাপারে নয়াদিল্লি যা অবস্থান নেবে তাই তৃণমূলের অবস্থান

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 November 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ পশ্চিমবঙ্গের পড়শি দেশ। সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর যা অত্যাচারের ঘটনা ঘটছে ও সমাজমাধ্যমে যে সব ছবি দেখা যাচ্ছে, তাতে এপার বাংলাতেও উত্তেজনা তৈরি হয়েছে। ওপার বাংলার সঙ্গে এপার বাংলার হিন্দুদের সংস্কৃতি ও মননের আত্মীয়তা থাকায় সেটাই স্বাভাবিক। প্রশ্ন হল, এ ব্যাপারে বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থান কী? 

বুধবার এ ব্যাপারে প্রশ্ন করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও নতুন জাতীয় মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জবাবে অভিষেক বলেন, “বাংলাদেশে যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যিই দুর্ভাগ্যজনক”। তবে অভিষেক এও বলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে তা দিল্লির সরকার স্থির করবে। মানুষ তাদের সেজন্য জনাদেশ দিয়েছে। এটা আন্তর্জাতিক বিষয়। সুতরাং এ ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে।

বাংলাদেশ নিয়ে অভিষেক কৌশলগতভাবেই এর বেশি কিছু বলতে চাইনি। বরং অনেকটা কপি বুক কেতায় বিবৃতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই দস্তুর। তবে এও ঠিক যে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নবান্নের উৎকন্ঠাও বাড়ছে। কারণ, যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়েছে তাতে এপার বাংলায় নতুন করে শরণার্থী সমস্যা মাথা তোলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। 

তবে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নবান্নকে এখনও কোনও অ্যাডভাইজারি পাঠানো হয়নি। নবান্নের এক আমলার কথায়, বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক নিশ্চয়ই গোটা ঘটনার উপর নজর রাখছে। আমরাও কেন্দ্রের অ্যাডভাইজারির অপেক্ষায় রয়েছি। কারণ, যেভাবে পড়শি দেশে অশান্তি ছড়িয়েছে তা নতুন করে অস্থিরতা করতে পারে।


```