Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আলিপুর আদালতের একাধিক ট্রায়াল কোর্টে নেই বিচারক, থমকে বহু মামলা

কলকাতা হাইকোর্টের কাছে বিষয়টি বহুবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।

আলিপুর আদালতের একাধিক ট্রায়াল কোর্টে নেই বিচারক, থমকে বহু মামলা

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 July 2025 23:16

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের গুরুত্বপূর্ণ আদালতগুলির অন্যতম আলিপুর জেলা আদালত (Alipore court)। সেখানেই একাধিক ট্রায়াল কোর্ট (Several Trial courts) এখন কার্যত বিচারক শূন্য (Judges)! ফলে শত শত বিচারপ্রার্থীর ভোগান্তি চরমে পৌঁছেছে। মামলার দিন আছে, শুনানির সময়ও ঠিকঠাক, কিন্তু বিচারকের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া এগোচ্ছে না এতটুকুও।

আদালত সূত্রে খবর, আলিপুর আদালতের বেশ কয়েকটি দায়রা ও বিশেষ আদালতে দীর্ঘদিন ধরে স্থায়ী বিচারক নেই। কোথাও অবসর, কোথাও স্থানান্তর, কোথাও আবার নতুন নিয়োগে বিলম্ব—এই তিনের ফলে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি।

সাধারণ ফৌজদারি মামলা থেকে শুরু করে, পকসো, এনডিপিএস, এসসি-এসটি অ্যাক্ট—বিভিন্ন গুরুত্বপূ্র্ণ আইন অনুযায়ী যে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত, সেগুলিও আটকে রয়েছে বিচারক না থাকার কারণে। একাধিক আইনজীবী ও মামলাকারী ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, বছরের পর বছর ধরে মামলা ঝুলে থাকছে, অথচ প্রশাসনের তরফে কার্যকরী কোনও পদক্ষেপ চোখে পড়ছে না।

কলকাতা হাইকোর্টের কাছে বিষয়টি বহুবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। এমনকি বেশ কিছু কোর্টে অস্থায়ীভাবে অন্য বিচারককে দায়িত্ব দেওয়ার চেষ্টা হলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি।

আলিপুর আদালতের আইনজীবী সংগঠনের অন্যতম কর্তা সুব্রত সর্দার বলেন, ‘‘বিচার ব্যবস্থার গতি থেমে গেলে, ন্যায়বিচার লঙ্ঘিত হয়। আলিপুর আদালতের মতো জায়গায় যদি বিচারকই না থাকেন, তাহলে বিচারপ্রার্থীরা কোথায় যাবেন?’’

জেলাশাসক এবং বিচার বিভাগীয় আধিকারিকদের মধ্যে এই বিষয়ে পরামর্শ চলছে বলে জানা গিয়েছে। তবে কবে বিচারকের শূন্যস্থান পূরণ হবে, তা স্পষ্ট নয়। ততদিন পর্যন্ত মামলার দীর্ঘসূত্রতা আর বিচারপ্রার্থীদের হতাশা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।


```