Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

লোকাল ট্রেনে ভয়াবহ ঘটনা! ভিড়ের চাপে মায়ের হাত ফস্কে পড়ে গেল কিশোরী মেয়ে, বাদ দুই পা

ঘটনার পরই নাবালিকাকে নিয়ে যাওয়া হয়েছে হাসতাপাতালে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। একই সঙ্গে ভিড়ের দাপট নিয়েও আতঙ্কিত যাত্রীরা।

লোকাল ট্রেনে ভয়াবহ ঘটনা! ভিড়ের চাপে মায়ের হাত ফস্কে পড়ে গেল কিশোরী মেয়ে, বাদ দুই পা

কোলাঘাট স্টেশন। ফাইল ছবি।

শেষ আপডেট: 11 June 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: কম পয়সায় তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছনোর জন্য অনেকেই বেছে নেন লোকাল ট্রেন। কিন্তু সাম্প্রতিক সময়ে লোকাল ট্রেনের মাত্রাছাড়া ভিড়ের জন্য একের পর পর প্রাণহানির ঘটনা ঘটছে।

গত সপ্তাহে শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বন্ধ থাকার জেরে ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। এবার হাওড়া ডিভিশনের কোলাঘাটে হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেনে উঠতে গিয়ে মায়ের হাত ফস্কে ট্রেন থেকে পড়ে গেল কিশোরী মেয়ে। কাটা পড়ল দুটি পা। চোট লেগেছে মাথাতেও।

ঘটনার পরই নাবালিকাকে নিয়ে যাওয়া হয়েছে হাসতাপাতালে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। একই সঙ্গে ভিড়ের দাপট নিয়েও আতঙ্কিত যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেদিনীপুর মুখী লোকাল ট্রেনটি যখন কোলাঘাটে পৌঁছয় তখনই ট্রেনটিতে যথেষ্ট ভিড় ছিল। এদিকে স্টেশনেও অপেক্ষা করছিলেন প্রচুর যাত্রী। ধাক্কাধাক্কির মধ্যেই ট্রেনে ওঠার হুড়োহুড়ি চলছিল। মায়ের সঙ্গে ট্রেনে উঠছিল ওই কিশোরী মেয়েও। কিন্তু ভিড়ের চাপে মায়ের হাত ফস্কে পড়ে যায় সে। কাটা পড়ে দুটি পা।

এর আগে গত সপ্তাহে শিয়ালদহ ডিভিশনে ১ থেকে ৫ নম্বর স্টেশন সম্প্রসারণের কাজের জন্য মেন এবং উত্তর শাখার একাধিক ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল। যার জেরে বাকি ট্রেনগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। ভিড়ের প্রবল চাপে টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল ২২ বছরের যুবক মহম্মদ আলি হাসান আনসারির। 


```