Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

হাতির মৃত্যুতে সে কী কান্না ফরেস্ট রেঞ্জারের, ভিডিও দেখে চোখে জল আসবে আপনারও

দ্য ওয়াল ব্যুরো: যেন আত্মীয়বিয়োগের যন্ত্রণা পেয়েছেন তিনি। বন-জঙ্গলে থাকতে থাকতে, বন্য জীবজন্তুদের শুধু চোখে চোখে রাখতেনই না, বরং প্রাণীদের খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছিলেন তামিলনাড়ুর এই ফরেস্ট রেঞ্জার। সম্প্রতি টুইটারে একটি

হাতির মৃত্যুতে সে কী কান্না ফরেস্ট রেঞ্জারের, ভিডিও দেখে চোখে জল আসবে আপনারও

শেষ আপডেট: 22 January 2021 06:11

দ্য ওয়াল ব্যুরো: যেন আত্মীয়বিয়োগের যন্ত্রণা পেয়েছেন তিনি। বন-জঙ্গলে থাকতে থাকতে, বন্য জীবজন্তুদের শুধু চোখে চোখে রাখতেনই না, বরং প্রাণীদের খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছিলেন তামিলনাড়ুর এই ফরেস্ট রেঞ্জার। সম্প্রতি টুইটারে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, একটি হাতিকে শেষবারের মতো দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। জানা যায়নি ফরেস্ট রেঞ্জারের নাম। তবুও তাঁর আবেগ, চোখের জল দেখে, বুকে মোচড় দিয়েছে নেটবাসীদের। https://twitter.com/rameshpandeyifs/status/1351956572184854529 শোনা যাচ্ছে, এই হাতিটি কয়েকদিন ধরেই কঠিন অসুখে ভুগছিল। মুদুমালাই টাইগার রিজার্ভের সদিভয়াল এলিফ্যান্ট ক্যাম্পে দীর্ঘদিন ধরেই চিকিৎসা করা হচ্ছিল হাতিটির। বন্য বিভাগের সমস্ত মানুষের শত চেষ্টা পরেও বাঁচানো যায়নি হাতিটিকে। যে কোনও প্রাণীর মৃত্যুতেই ভেঙে পড়েন সেখানকার বন্য বিভাগের মানুষ। কিন্তু এই প্রথম ফরেস্ট রেঞ্জারের চোখের জল ইন্টারনেটের সৌজন্যে সামনে আসায় আবেগী হয়ে পড়েছেন বহু মানুষ। ফরেস্ট সার্ভিস অফিসার রমেশ পান্ডে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "হাতিটির মৃত্যুতে তার অত্যন্ত কাছের এক ফরেস্ট রেঞ্জারের চোখের জল দেখে আবেগে ভাসলাম।" অন্যদিকে তরতর করে বাড়ছে ভিডিওটির ভিউ, শেয়ার। একজন লিখেছেন, "যতই চেষ্টা করা হোক, আবেগ কখনই ভাষায় ব্যক্ত করা যায় না।" আবার আরও একজন লিখেছেন, "মন খারাপ হয়ে গেল। কিন্তু আজকের দিনেও মানুষের এমন আবেগ দেখে অবাক হয়ে গেলাম।"

```