Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

কন্ডোম আর বিরিয়ানি জিতল থার্টি ফার্স্ট কাপ! বছর শেষে বিক্রির তুফান সুইগিতে

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের আগমনে উৎসবে মেতেছে গোটা দেশ। আর তা উদযাপনের অন্যতম অংশ হল খাবার। কিন্তু জানেন কি, প্রাক-নববর্ষের সন্ধ্যায় (New year eve) সবচেয়ে বেশি কোন খাবার খেয়েছেন দেশবাসী? ফুড ডেলিভারি অ্যাপ সুইগির হিসেব অনুযায়ী, মূলত বির

কন্ডোম আর বিরিয়ানি জিতল থার্টি ফার্স্ট কাপ! বছর শেষে বিক্রির তুফান সুইগিতে

শেষ আপডেট: 1 January 2023 07:23

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের আগমনে উৎসবে মেতেছে গোটা দেশ। আর তা উদযাপনের অন্যতম অংশ হল খাবার। কিন্তু জানেন কি, প্রাক-নববর্ষের সন্ধ্যায় (New year eve) সবচেয়ে বেশি কোন খাবার খেয়েছেন দেশবাসী? ফুড ডেলিভারি অ্যাপ সুইগির হিসেব অনুযায়ী, মূলত বিরিয়ানি খেয়েই নতুন বছরের আগমন উদযাপনে মেতেছেন মানুষজন। ৩১ ডিসেম্বর রাত ১০.৩০ পর্যন্ত ৩ লক্ষ ৫০ হাজার বিরিয়ানির অর্ডার এসেছে সুইগিতে (Swiggy Delivered 3.5 Lakh Biryanis)!

সুইগির একটি টুইটার পোল থেকে জানা গেছে, মোট অর্ডার হওয়া বিরিয়ানির ৭৫.৪ শতাংশই হায়দরাবাদি বিরিয়ানি। ১৪.২ শতাংশ মানুষ লখনউ এবং ১০.৪ শতাংশ নেটিজেন কলকাতা বিরিয়ানি অর্ডার করেছেন।

শনিবার সন্ধ্যা ৭.২০ পর্যন্ত ১ লক্ষ ৬৫ হাজার বিরিয়ানির অর্ডার ডেলিভার করেছে সুইগি। অর্ডারের তালিকায় বিরিয়ানির পরেই রয়েছে পিৎজা। টুইট করে সুইগি জানিয়েছে, শনিবার তারা ৬১ হাজার ২৮৭টি ডোমিনোজ পিৎজা ডেলিভার করেছে। শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত সুইগি ইন্সটামার্টে ১ লক্ষ ৭৬ হাজার প্যাকেট চিপসের অর্ডার এসেছিল।

শনিবার সুইগি ইন্সটামার্ট 2 হাজার ৭৫৭ প্যাকেট ডিউরেক্স কন্ডোমও (condom) ডেলিভার করেছে বলে জানিয়েছে সংস্থাটি। আরও ৪ হাজার ২১২টি কন্ডোম অর্ডার করে মোট অর্ডারের সংখ্যা ৬৯৬৯ করে দেওয়ার জন্য মজা করে নেটিজেনদের কাছে আবেদন করেছিল সংস্থাটি।

তবে শুধু বিরিয়ানি কিংবা পিৎজাই নয়, প্রাক নববর্ষের সন্ধ্যায় খিচুড়িও খেতে চেয়েছেন অনেকেই। সুইগি জানিয়েছে, শনিবার রাত ৯.১৮ পর্যন্ত ১২ হাজার ৩৪৪টি খিচুড়ির অর্ডার এসেছে সারা ভারত থেকে।

২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, কংগ্রেস বলল ‘মোদীর নিউ ইয়ার গিফট’


```