Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

তিন রাজ্যে বিপুল জয় বিজেপির, আজ বিধানসভায় লাড্ডু বিতরণ করবেন শুভেন্দুরা

আজ সোমবার বিধানসভাতেও বিজয় মিছিল হবে বলে ঘোষণা রাজ্যের করেন বিরোধী দলনেতা।

তিন রাজ্যে বিপুল জয় বিজেপির, আজ বিধানসভায় লাড্ডু বিতরণ করবেন শুভেন্দুরা

শেষ আপডেট: 4 December 2023 10:06

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে বিজেপির জয়ের আঁচ পেতেই বিধানসভায় বিজয়োৎসব পালনে কথা ঘোষণা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিন রাজ্যে মোদী-ঝড়ে কার্যত উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। রবিবার চার রাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। চারে তিন পেয়েছে বিজেপি। আর এই নির্বাচনের ফলে খুব শীঘ্র বাংলার মাটিতেও প্রভার ফেলবে বলে আরও এক বার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। আজ  সোমবার বিধানসভাতেও বিজয় মিছিল হবে বলে ঘোষণা রাজ্যের করেন বিরোধী দলনেতা।

চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথ প্রশস্থ বিজেপির। গেরুয়া ঝড়ের প্রভাব এসে পড়েছে বঙ্গেও। বিজেপি কর্মী, সমর্থকরা জয়োল্লাস শুরু করে দিয়েছেন রাস্তায় বেরিয়ে। শুভেন্দু জানিয়েছেন, আজ বিকেলে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বিধানসভায়। বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করতে পারেন। জয়ের স্লোগান দেওয়া হবে। বিজয় মিছিল হবে বিধানসভার বাইরে।

রবিবার চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল অনেকটাই স্পষ্ট হতেই রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন আক্রমণাত্মক মেজাজে। বৈঠক থেকে একে একে বিজেপি বিধায়কেরাও মুখে চওড়া হাসি নিয়ে বেরিয়েছেন। হিন্দিবলয়ে ভোটের ট্রেন্ড দেখে শুভেন্দু গতকালই সাংবাদিকদের বলেছিলেন, “রাজস্থান. মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে দেশদ্রোহীরা পরাস্ত হয়েছে। রাষ্ট্রবাদ জিতেছে। বাংলাতেও রাষ্ট্রবাদী শক্তি জিতবে। প্রথমে ২৪-এর ভোটে জিতবে। তার পর ২৬ সালে বাংলা থেকে হাওয়া হয়ে যাবে তৃণমূল।” শুভেন্দু এও বলেন, “বাংলায় এবার সাঁড়াশি আক্রমণ চলবে।”

২০২৪ সালের মহারণের সেমিফাইনালে বিজেপি হ্যাট্রিক করেছে। লোকসভা ভোটের মাত্র কয়েকমাস আগে, চার রাজ্যের ভোটের ফলকে সেমিফাইনাল হিসেবে দেখছিলেন পর্যবেক্ষকরা। আর সেই ম্যাচে বিজেপি একদিকে মধ্যপ্রদেশে জিতেছে  অন্যদিকে, রাজস্থান ও ছত্তীসগড়ে কংগ্রেসকে ক্লিনবোল্ড করেছে। শুভেন্দুর কথায়,  “পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই সরকার ২৬ সাল পর্যন্ত চলবে না।”


```