Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সনিয়া ফের অসুস্থ, ভর্তি হাসপাতালে, কী বলছেন চিকিৎসকরা

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই মুম্বইয়ের 'ইন্ডিয়া' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেই বৈঠক সেরে দিল্লি ফিরেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছ

সনিয়া ফের অসুস্থ, ভর্তি হাসপাতালে, কী বলছেন চিকিৎসকরা

শেষ আপডেট: 3 September 2023 06:52

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই মুম্বইয়ের 'ইন্ডিয়া' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেই বৈঠক সেরে দিল্লি ফিরেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)।

তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে কংগ্রেস নেত্রীর (Sonia Gandhi admitted to Delhi hospital)।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসনকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর হয়েছে সনিয়ার। কিন্তু কোনও ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এমনিতেই করোনা পর্বে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চলতি বছরে এর আগে দু'বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। জানুয়ারি মাসে ভাইরাল ইনফেকশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর গত মার্চ মাসে ব্রঙ্কাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সনিয়া। কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁকে ছাড়া হয়েছিল।

সনিয়ার দু’বার কোভিড হয়েছিল। তাছাড়া ৭৬ বছর বয়সি এই নেত্রীর বয়সজনিত অন্য অসুস্থতাও রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সনিয়ার শরীরে মৃদু জ্বর রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে কিছু পরীক্ষাও করা হতে পারে। তবে সনিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন: চন্দ্রযান: সনিয়ার চিঠি ইসরো প্রধানকে, স্মরণ করালেন, সাফল্যে অতীতের অবদান


```