Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

গাছে ঝুলছে মাথার খুলি, নীচে ছড়িয়ে রয়েছে হাড়! দুর্গাপুরে কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্ক

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটা আত্মহত্যার ঘটনা।

গাছে ঝুলছে মাথার খুলি, নীচে ছড়িয়ে রয়েছে হাড়! দুর্গাপুরে কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্ক

দুর্গাপুরের ফরিদপুরে উদ্ধার কঙ্কাল

শেষ আপডেট: 5 January 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। রবিবার সকালে ফরিদপুর থানা এলাকায় গোগলা পঞ্চায়েতের বনগ্রামের হনুমান মন্দিরের ঠিক পিছনেই ওই কঙ্কাল দেখতে পাওয়া যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা লাউদোয়া ফরিদপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। 

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে স্থানীয় এক ব্যক্তি হনুমান মন্দিরের পিছনে পুকুর পাড়ে গেছিলেন। সেখানে একটি মাথার খুলি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কঙ্কাল নজরে আসতেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। পরে অন্যরা চিৎকার শুনে ছুটে এলে দেখতে পান, একটি গাছে একজনের মাথার খুলি ঝুলছে।

ছড়িয়ে রয়েছে হাড়গোড়

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কঙ্কালের মাথার খুলি ও আশেপাশে পড়ে থাকা হাড়গোড় উদ্ধার করেছে। জানা গেছে, পরে সে সব উদ্ধার করে নিয়ে যান তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা। শরীরের মাংসপেশী পচে গিয়ে হাড় কঙ্কাল বেরিয়ে পড়ে। গলার কাছ থেকে ভেঙে বাকি অংশ নীচে পড়ে যায়। 

আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা বলেন, “ওই এলাকায় কেউ নিখোঁজ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানতে ওই কঙ্কাল আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।”


```