Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলা, জখম ৯ পড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো: রবিবার টেক্সাসের (Texas) জ্যাসপার শহরের একটি হাই স্কুলে হানা দিল এক বন্দুকবাজ। পুলিশ সূত্রের খবর, স্কুলটিতে (school) রবিবার একটি অনুষ্ঠান (party) চলছিল। অনুষ্ঠানের মধ্যেই আচমকা গুলির শব্দ শোনা যায়। বন্দুকবাজের হামলায় গুলিব

টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলা, জখম ৯ পড়ুয়া

শেষ আপডেট: 24 April 2023 06:27

দ্য ওয়াল ব্যুরো: রবিবার টেক্সাসের (Texas) জ্যাসপার শহরের একটি হাই স্কুলে হানা দিল এক বন্দুকবাজ। পুলিশ সূত্রের খবর, স্কুলটিতে (school) রবিবার একটি অনুষ্ঠান (party) চলছিল। অনুষ্ঠানের মধ্যেই আচমকা গুলির শব্দ শোনা যায়। বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ হয়েছে ৯ জন পড়ুয়া। তবে এই ঘটনায় কোনও মৃত্যুর খবর মেলেনি। আহতদের (injured) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় একজন বন্দুকবাজই গুলি চালিয়েছে, নাকি একাধিক আততায়ী হামলা চালিয়েছে সেসব বিষয় এখনও স্পষ্ট করেনি পুলিশ। তবে ওই অনুষ্ঠানে পড়ুয়াদের লক্ষ্য করেই গুলি চালান হয় বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

সূত্রের খবর, বন্দুকবাজের হামলায় আহতদের বয়স ১৫ বছর থেকে ১৯ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। সন্দেহভাজন কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

স্কুলের সুপারিনটেনডেন্ট জন সিবোল্ড জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন সবরকম সহযোগিতা করছে। পাশাপাশি পড়ুয়াদের মানসিক অবস্থা স্বাভাবিক করার জন্য স্কুলে কাউন্সিলরও নিয়োগ করা হয়েছে।

আচমকা স্কুলের অনুষ্ঠানে গুলি চলার ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। জানা গেছে, এই ঘটনার পর শহরের বাকি স্কুলগুলিতেও নিরাপত্তা দ্বিগুণ করেছে প্রশাসন।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ছোট শহর ডেডেভিলে একটি জন্মদিনের অনুষ্ঠানে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় ৪ জন নিহত হয়েছে এবং ৩২ জন আহত হয়েছে। পাঁচজন বন্দুকবাজকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

ঘুরতে গিয়ে সেলফি না তুললে চলে না? ইতালির এই শহরে নিজস্বী তুললেই জরিমানা দিতে হবে


```