Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

শাহ-রা কি স্বামীজির অপমান সমর্থন করেন? সুকান্তর মন্তব্যের প্রতিবাদে ফুটবল নিয়ে পথে তৃণমূল

ফুটবল মিছিল থেকে 'খেলা হবে' স্লোগানও ওঠে। শ্যামবাজার মোড়ে প্রতীকি ফুটবল খেলায় অংশ নেন শশী পাঁজা এবং দলের যুব নেত্রী সায়নী ঘোষ। 

শাহ-রা কি স্বামীজির অপমান সমর্থন করেন? সুকান্তর মন্তব্যের প্রতিবাদে ফুটবল নিয়ে পথে তৃণমূল

শেষ আপডেট: 26 December 2023 16:37

দ্য ওয়াল ব্যুরো: স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ফুটবল নিয়ে রাস্তায় মিছিল করল তৃণমূল।

দলীয় কর্মসূচিতে যোগ দিতে সোমবার রাতেই শহরে এসেছেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ এবং জেপি নাড্ডা। তাঁদের এই সফরসূচির মাঝেই এদিন দুপুর ৩টে থেকে  কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করে শাসকদল।

ফুটবল মিছিল থেকে 'খেলা হবে' স্লোগানও ওঠে। শ্যামবাজার মোড়ে প্রতীকী ফুটবল খেলায় অংশ নেন শশী পাঁজা এবং দলের যুব নেত্রী সায়নী ঘোষ। 

পরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে সুকান্তর কড়া শাস্তির দাবি জানানোর পাশাপাশি তৃণমূলের রাজ্য নেত্রী, মন্ত্রী শশী পাঁজা বলেন, “স্বামী বিবেকানন্দকে অপমানের পর ৪৮ ঘণ্টা হয়ে গেল। সুকান্ত মজুমদার এখনও ক্ষমা চাননি। আমাদের প্রশ্ন, শাহ-নাড্ডারা কি স্বামীজির এই অপমানকে সমর্থন করেন?”

এ ব্যাপারে শাহ-নাড্ডার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মঙ্গলবারও নিজের বক্তব্যে অনড় থেকে সুকান্ত জানিয়েছেন, “এক কথার অন্য মানে করা হচ্ছে। অর্ধশিক্ষিত তৃণমূলের কাছ থেকে স্বামীজি সম্পর্কে কোনও জ্ঞান শুনতে চাই না।”

পাল্টা জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "বিজেপি এই ধরনের আচরণ যত করবে ততবেশি করে মানুষ ওদের প্রত্যাখ্যান করবে।"

ঘটনার সূত্রপাত, 'গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে...', স্বামী বিবেকানন্দের এই উক্তি নিয়ে রবিবার সরগরম ছিল বঙ্গ রাজনীতি। রবিবার ব্রিগেডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠানকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল টেনে এনেছিলেন বিবেকানন্দকে। আর তৃণমূলকে জবাব দিতে গিয়ে 'বেফাঁস' মন্তব্য করে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত বলেছিলেন, 'বাংলা দীর্ঘদিন ধরে সনাতন ধর্ম ও ভক্তি আন্দোলনের পীঠস্থান। তবে মাঝে বামপন্থীদের আন্দোলনের কারণে বাংলা কিছুটা বেসামাল হয়ে গিয়েছিল। অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা বলছেন ফুটবল খেলা গীতা পাঠ অপেক্ষা ভাল, তারা বামপন্থী প্রোডাক্ট।'

যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এরপরই সুকান্তকে ক্ষমা চাইতে হবে,  দাবি তুলে মঙ্গলবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস!


```