Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

আশ্রয়প্রার্থীদের ওপরে কাঁদানে গ্যাস, নিন্দিত আমেরিকা

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সকালে মেক্সিকো সীমান্ত পেরিয়ে জোর করে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিলেন কয়েকশ মানুষ। কাঁদানে গ্যাস ছুঁড়ে তাঁদের আটকেছে আমেরিকা। কাঁদানে গ্যাসের ঝাঁঝ থেকে রেহাই পাননি মা এবং শিশু সন্তানরাও। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে বিশ

আশ্রয়প্রার্থীদের ওপরে কাঁদানে গ্যাস, নিন্দিত আমেরিকা

শেষ আপডেট: 26 November 2018 12:49

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সকালে মেক্সিকো সীমান্ত পেরিয়ে জোর করে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিলেন কয়েকশ মানুষ। কাঁদানে গ্যাস ছুঁড়ে তাঁদের আটকেছে আমেরিকা। কাঁদানে গ্যাসের ঝাঁঝ থেকে রেহাই পাননি মা এবং শিশু সন্তানরাও। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে বিশ্ব জুড়ে নিন্দার মুখে পড়েছে আমেরিকা। অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য মেক্সিকো সীমান্তে বেড়া দিয়েছে আমেরিকা। মধ্য আমেরিকার নানা দেশ থেকে আগত আশ্রয়প্রার্থীরা রবিবার জড়ো হয়েছিলেন বেড়ার ওপারে। তাঁদের দাবি, আমেরিকায় ঢুকতে দিতে হবে। আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অফিসাররা একে একে আশ্রয়প্রার্থীদের কাগজপত্র দেখে ঢোকার অনুমতি দিচ্ছিলেন। আশ্রয়প্রার্থীদের দাবি, দ্রুত তাঁদের ঢুকতে দিতে হবে। ঢুকতে বাধা পেলে অনেকে বেড়া টপকানোর চেষ্টা করেন। বর্ডার প্রোটেকশন অফিসারদের দিকে পাথর আর বোতল ছুঁড়ে মারেন। তখন তাঁদের দিকে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। আমেরিকার জাতীয় নিরাপত্তা সচিব ক্রিস্টেন নিয়েলসন এক বিবৃতিতে বলেন, বহু সংখ্যক মানুষ বেআইনিভাবে আমাদের দেশে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁদের কেউ কেউ বেড়া টপকানোর চেষ্টা করেন। সিবিপি অফিসারদের দিকে পাথর ছোঁড়েন। মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানানো হয়েছে, আশ্রয়প্রার্থীদের বেশিরভাগই শান্তভাবে দাঁড়িয়েছিলেন। অশান্তি সৃষ্টি করেন কয়েকশ মানুষ । যারা বেআইনিভাবে আমেরিকায় যেতে চেষ্টা করবেন, তাঁদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। আমেরিকার প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, কোনও আশ্রয়প্রার্থী যাতে আমেরিকায় ঢুকতে না পারে, সেজন্য সীমান্ত একেবারে বন্ধ করে দেবেন। আপাতত মধ্য আমেরিকার নানা দেশ থেকে যে আশ্রয়প্রার্থীরা মেক্সিকো সীমান্তে অপেক্ষা করে আছেন, তাঁদের অনেককে কয়েক সপ্তাহ, এমনকী কয়েক মাসও ওখানেই থাকতে হবে। মধ্য আমেরিকার নানা দেশে মাদকচক্র সক্রিয়। ফলে ওই সব দেশের আশ্রয়প্রার্থীদের ঢুকতে দেওয়ার আগে খতিয়ে দেখা হচ্ছে তারা কেউ মাদক চক্রে জড়িত কিনা। রবিবার মেক্সিকো সীমান্তের যে অঞ্চলে আশ্রয়প্রার্থীদের ওপরে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে, তার নাম সান ইসিদ্রো। সেখানে গাড়ি এবং পথচারীদের যাতায়াতের জন্য বহু লেনের রাস্তা আছে। সেখানে যদি দিনের পর দিন কয়েক হাজার আশ্রয়প্রার্থী অপেক্ষা করে থাকেন, তাহলে সীমান্তের পরিস্থিতি খারাপ হয়ে উঠবে বলে মেক্সিকো সরকারের আশঙ্কা।

```