Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

রামসেতুকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা দেওয়ার ব্যাপারে স্বামীর আবেদন তিন মাস পরে শুনবে সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: রামসেতুকে জাতীয় ঐতিহ্যের স্মারক হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক দেশের সর্বোচ্চ আদালত – বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর এই আবেদন তিন মাস পরে শুনবে বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। ভারত ও শ্রীলঙ্কা উপকূল

রামসেতুকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা দেওয়ার ব্যাপারে স্বামীর আবেদন তিন মাস পরে শুনবে সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 23 January 2020 14:35

দ্য ওয়াল ব্যুরো: রামসেতুকে জাতীয় ঐতিহ্যের স্মারক হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক দেশের সর্বোচ্চ আদালত – বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর এই আবেদন তিন মাস পরে শুনবে বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। ভারত ও শ্রীলঙ্কা উপকূলের মধ্যবর্তী জায়গায় চুনাপাথর বিছিয়ে থাকা অংশই রামসেতু নামে পরিচিত। রামায়ণ মহাকাব্য অনুযায়ী বানরসেনা এই সেতু বেঁধেছিল। রাবণের সঙ্গে যুদ্ধের জন্য শ্রীরামচন্দ্র লঙ্কায় যাবেন বলেই এই সেতু বাঁধা হয়েছিল। তাঁর করা অন্তর্বর্তীকালীন আবেদন জরুরি ভিত্তিতে শোনার জন্য প্রধান বিচারপতি এসএ বোবদে বেঞ্চে আবেদন করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। ভারতীয় পুরাতত্ত্ব নিগম যাতে রামসেতুকে ঐতিহ্যের স্মারক বলে ঘোষণা করে, সর্বোচ্চ আদালতকে সেই নির্দেশ দেওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। বিচারপতি এসএ নাজির ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তাঁর আবেদনের প্রেক্ষিতে বলে, “আপনি দয়া করে তিন মাস পরে এর উল্লেখ করবেন, আমরা দেখব।” বিজেপি নেতা স্বামী তাঁর আবেদনে বলেন যে তিনি মামলার প্রথম পর্যায়ে জয়ী হয়েছেন যেখানে রাম সেতুর অস্তিত্বের কথা মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন যে, রামসেতুকে জাতীয় ঐতিহ্যবাহী স্মারকের মর্যাদা দেওয়ার ব্যাপারে তিনি যে আবেদন করেছেন তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী ২০১৭ সালে একটি বৈঠক করেছিলেন যদিও তার পরে এ ব্যাপারে কিছু এগোয়নি। সুপ্রিম কোর্ট অবশ্য এই আবেদনের আশু শুনানিতে রাজি হয়নি। প্রথম ইউপিএ সরকার চেন্নাইয়ে সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রকল্প ঘোষণা করার পর থেকেই রামসেতুকে জাতীয় ঐতিহ্যের স্মারক ঘোষণার জন্য জনস্বার্থ মামলা করে বিজেপি। ২০০৭ সালে বিষয়টি সর্বোচ্চ আদালতে গড়ায়, সর্বোচ্চ আদালত ওই প্রকল্পের কাজ স্থগিত রাখার নির্দেশ দেয়। পরে কেন্দ্রীয় সরকার জানায় যে তারা ‘আর্থ-সামাজিক সমস্যা’র কথা বিবেচনা করে বিকল্প কোনও স্থানে এই প্রকল্প করা করা যায় কিনা তা ভেবে দেখবে। মন্ত্রক থেকে পাঠানো হলফনামায় বলা হয়েছে, “জাতীয় স্বার্থে অ্যাডামস ব্রিজ/ রামসেতুর কোনও ক্ষতি না করে বিকল্প কোনও জায়গায় সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রকল্প করার কথা বিবেচনা করছে ভারত সরকার।” আদালত নতুন করে হলফনামা চেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। বেশ কয়েকটি রাজনৈতিক দল, পরিবেশকর্মী ও হিন্দুদের ধর্মীয় গোষ্ঠী সেতুসমুদ্রম প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছে। এই প্রকল্পে ৮৩ কিলোমিটার দীর্ঘ গভীর কাত কাটা হবে যা পক প্রণালীর সঙ্গে মান্নারকে যুক্ত করবে। এজন্য ড্রেজিং করে ওই চুনাপাথর সরিয়ে দিতে হত। এই ব্যাপারে জবাব দেওয়ার জন্য গত বছর ১৩ নভেম্বর কেন্দ্রীয় সরকারকে ছ’সপ্তাহ সময় দিয়েছিল সর্বোচ্চ আদালত।

```