Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

‘বিজেপির ফলাফলে দুঃখ পেয়েছি’, সল্টলেকের মঞ্চ থেকেই ‘ছাব্বিশের টার্গেট’ বেঁধে দিলেন মিঠুন

দাদাসাহেব ফালকে পাওয়ার জন্য মিঠুন চক্রবর্তীকে সম্মান জানাল বঙ্গ বিজেপি।

‘বিজেপির ফলাফলে দুঃখ পেয়েছি’, সল্টলেকের মঞ্চ থেকেই ‘ছাব্বিশের টার্গেট’ বেঁধে দিলেন মিঠুন

সল্টলেকের অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী

শেষ আপডেট: 27 October 2024 17:24

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার আগেই তুলে নিয়েছিলেন। এবার দাদাসাহেব ফালকে পাওয়ার জন্য মিঠুন চক্রবর্তীকে সম্মান জানাল বঙ্গ বিজেপি। রবিবার সল্টলেকে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সল্টলেকের ইজেডসিসির মঞ্চ থেকে ‘দাদা’র হাতে ধুতি, পাঞ্জাবি, শাল ও মানপত্র হাতে তুলে দেন শাহ। মঞ্চে বক্তব্য রাখতে উঠে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেও সেই পুরনো মিঠুনকেই এদিন দেখতে পাওয়া গেল। প্রথম থেকেই ফিল্মি কায়দায় চোখা চোখা ডায়লগ। তবে অভিনেতা প্রথমেই জানান, নির্বাচনে বিজেপির ফলাফলে তিনি কিছুটা হলেও হতাশ।  

মিঠুন বলেন, আপনারা বলেন আপনি সামনে আসুন। আমি গত নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে ৩৭ দিন প্রচার করেছি। এরপরই বিজেপি নেতা উপস্থিত বিজেপি কর্মী, সমর্থকদের উদ্দেশে প্রশ্ন তোলেন, আমরা কী ১ কোটি সদস্য তৈরি করতে পারব? যদি পারি আমি কথা দিলাম ২০২৬ বাংলার মসনদ আমাদের হবে। 

তিনি মনে করিয়ে দেন, যা কিছু হয়ে যাক আমাদের কেউ আটকাতে পারবে না। মিঠুন বলেন, আমাদের এমন কার্যকর্তা চাই যারা মানুষের জন্য বুক চিতিয়ে লড়াই করবেন। টাকা নিয়ে রাজনীতি করবেন না। গত নির্বাচনে বিজেপির ফলাফলে দুঃখ পেয়েছি। 

এরপরই তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ‘আমি অভিনেতা নই, ২৮ বছরের মিঠুন চক্রবর্তী বলছি। আমি মৃত্যুর রাজনীতি দেখে অভ্যস্ত। নিজেও রাজনীতি করেছি। ভয় দেখাবেন না। বিজেপির উপর হামলা হলে পাল্টা দেওয়া হবে।’

৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাতে চোট নিয়েই পৌঁছন অনুষ্ঠান মঞ্চে, রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেন সম্মান।


```