Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

শবরীমালা: মহিলা সাংবাদিকদের মন্দিরে না আসার অনুরোধ হিন্দু সংগঠনগুলির

দ্য ওয়াল ব্যুরো: সোমবার খুলছে শবরীমালা মন্দিরের দরজা। আর তার আগেই মহিলা সাংবাদিকদের কাছে  মন্দিরে না আসার আবেদন রাখা হল । রবিবার এই অনুরোধ রাখল কেরলের বেশ কয়েকটি হিন্দু সংগঠন। তারা জানিয়েছে, সংবাদের কারণে অযথা মহিলা সাংবাদিকদের বিক্ষোভের মু

শবরীমালা: মহিলা সাংবাদিকদের মন্দিরে না আসার অনুরোধ হিন্দু সংগঠনগুলির

শেষ আপডেট: 4 November 2018 09:04

দ্য ওয়াল ব্যুরো: সোমবার খুলছে শবরীমালা মন্দিরের দরজা। আর তার আগেই মহিলা সাংবাদিকদের কাছে  মন্দিরে না আসার আবেদন রাখা হল । রবিবার এই অনুরোধ রাখল কেরলের বেশ কয়েকটি হিন্দু সংগঠন। তারা জানিয়েছে, সংবাদের কারণে অযথা মহিলা সাংবাদিকদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই,  এই অনুরোধ করা হচ্ছে। সোমবার ফের খুলছে শবরীমালার দরজা, নিরাপত্তার জন্য মোতায়েন ১,৫০০ পুলিশ এর আগে ১৭ -২২ অক্টোবর শবরীমালা মন্দির খোলা হয়। সেই সময় সবমিলিয়ে প্রায় ১২জন  মহিলা মন্দিরের প্রবেশদ্বারে ঢোকার চেষ্টা করলেও সফল হননি। ১২ জনের মধ্যে ৩ জন ছিলেন সাংবাদিক। ৩ জনকেই "শবরীমালা বাঁচাও কমিটি"-র সদস্যরা হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই মন্দির কমিটিকে নানা ধরণের প্রশ্নের মুখে পড়তে হয়। বিশেষ করে, এক মহিলা সাংবাদিককে ২০ জনের দল ঘিরে ফেলার ঘটনায় বেশি করে সমালোচনার মুখে পড়ে মন্দির কমিটি। সেই সমস্ত বিতর্ক থেকে বাঁচতে, মন্দির কমিটিই  এই অনুরোধ করেছে  কি না, সেই প্রশ্নও উঠছে। তবে , বিষয়টি নিয়ে বেশি মুখ খুলছে না মন্দির কমিটি। সোমবার অনেক আন্দোলন-সংঘর্ষের পর খুলছে শবরীমালার দরজা। বিক্ষোভ ঠেকাতে মন্দিরের সামনে ১৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আধিকারিক ছাড়াও সন্নিধাম, নিলক্কল ও পাম্বায় মোতায়েন করা হয়েছে একটি ২০ সদস্যের কম্যান্ডো টিম। পুলিশ সুপার জানিয়েছেন, কোনও মহিলা যদি মন্দিরে প্রবেশের জন্য পুলিশি নিরাপত্তা চান তাহলে তাঁকে সেটা দেওয়া হবে। সবমিলিয়ে দরজা খোলার আগেই শবরীমালার উত্তাপ বাড়ছে।   The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন           

```